রবিবার, মে ৩, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি ::
২৫ নভেম্বর ২০ ২২
১০ :৪৫ অপরাহ্ণ

বিশ্বনাথের ৫নং দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ’লীগের কাউন্সিল সম্পন্ন

বিশ্বনাথ উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কাউন্সিল সম্পন্ন হয়েছে। (২২-নভেম্বর) মঙ্গলবার বিকেলে আশর আলীর বাড়িতে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে সর্ব সম্মতিক্রমে মো: আরশ আলীকে সভাপতি, আব্দুল মতিনকে সাধারণ সম্পাদক ও মো: শফিক উদ্দিনকে সাংগঠনিক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল করিম ও দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন অনুষ্টানের উদ্ভোধক দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরিফ উল্লাহ সিতাব।

অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাভোকেট সিরাজুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা আওয়ামীলীগের সদস্য আবুল কালাম, যুবলীগ নেতা সামসুল ইসলাম।

শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন ও স্বাগত বক্তব্য দেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন। অনুষ্টান পরিচালনা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সহ-সাধারণ সম্পাদক করিম আহমদ, মাহমদ আলী আরশ আলী, মানিক মিয়া, মাহফুজ, হোসন মিয়া, আনচার মিয়া, মোঃ রফিক, সেবুল মিয়া, সফিক আলী, গৌছ মিয়া, ফজর আলী, মকদ্দুছ আলী প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ