শনিবার, মে ২, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১ নভেম্বর ২০ ২১
৯:১১ অপরাহ্ণ

জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাওলানা সুলাইমানের মনোনয়নপত্র দাখিল

আসন্ন ২৮ নভেস্বরের ইউপি নির্বাচনে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন। সোমবার দুুপরে উপজেলা সমাজসেবা অফিসার মুত্তাকীন চৌধুরীর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় তার সাথে এলাকার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, অতীতে তিনবার আপনারা আমাকে আপনাদের খাদিম হিসেবে নির্বাচিত করেছেন। আমি চেষ্টা করেছি আপনাদের সর্বোচ্চ সেবা দিতে।

এলাকায় সম বন্টনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কাজ সাধিত হয়েছে। এসব উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় এবং আপনাদের সেবা করার উদ্দেশ্যে এবারো আমি প্রার্থী হয়েছি। দলমত নির্বিশেষে অতীতের মত আপনাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ আপনাদের আমানতের খেয়ানত করবোনা। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ