২:৩৪ পূর্বাহ্ণ
বিশ্বনাথে বিনা মূল্যে গবাদী পশুর টিকা প্রদান
সিলেটের বিশ্বনাথে ১২৯ টি দেশি ও সংকর গাবাদী পশুকে বিনা মূল্যে ক্ষুরারোগের টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামপাশা ইউনিয়নের দোহাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদের অর্থায়নে, প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্তৃক এ টিকা প্রদান করা হয়।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া।
বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ আব্দুস শহিদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ ফয়েজ আহমদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তারেক উজ জামান, ৬ নং ওয়ার্ড মেম্বার জামাল আহমদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, এলএফএ গনেশ মহন্ত, শহীদুল্লাহ কায়সার, এলএসপি আব্দুল মতিন, সুমন আহমদ, আসমা বেগম, এলএফএফ বিলকিস বেগম।