রবিবার, সেপ্টেম্বর ৬, ২০ ২৬
বালাগঞ্জ প্রতিনিধি::
২০ সেপ্টেম্বর ২০ ২৪
৭:২৯ অপরাহ্ণ

বালাগঞ্জে শ্রেষ্ঠ শিক্ষক হলেন আসিদ আলী ও নুরুল ইসলাম

২০২৪ সালে বালাগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে শ্রেষ্ট প্রধান শিক্ষক মনোনীত হয়েছেন মো. আসিদ আলী ও শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মো. নুরুল ইসলাম।

গত ৮ সেপ্টেম্বর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এর উপজেলা পর্যায়ের বাছাই প্রতিযোগিতায় এ দুই শিক্ষকের নাম ঘোষণা করা হয়।

মো. আসিদ আলী বর্তমানে উপজেলার নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মো. নুরুল ইসলাম মৈশাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ট প্রধান শিক্ষক মনোনীত হওয়া মো. আসিদ আলী এর আগে ফেঞ্চুগঞ্জের দনারাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলা পর্যায়ে স্ব স্ব পদে শ্রেষ্ঠ হয়ে এ দুই শিক্ষক বলেন, এ কৃতিত্বের সকল ভাগীদার আমাদের সহকর্মী এবং শিক্ষার্থীদের। আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে সর্বদা সচেষ্ট থাকি। আমাদের শিক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করে এ বিষয়টি আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ