শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৭ অক্টোবর ২০ ২০
৫:২৩ অপরাহ্ণ

বেস্ট ক্যান্সার দিবসে জাতীয় মহিলা সংস্থা সিলেটের আলোচনা সভা

বেস্ট ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সিলেটের উদ্যোগে এক আলোচনা সভা আজ ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে সিলেট নগরীর উপশহরস্থ মহিলা সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যান্সার বিষয়ে প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাউন্ট এডোরা হাসপাতাল সিলেটের মেডিকেল অফিসার ডাঃ সোহানা সামন্ত্রী। 

মহিলা সংস্থার সদস্য কামরুন্নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা সংস্থার সদস্য, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাছিত, রোটারিয়ান রোকসানা পারভীন। 

মহিলা সংস্থার সদস্য সালমা বেগমের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার কো-অডিনেটোর আব্দুল লতিফ, প্রশিক্ষক সুফিয়া বেগম, অফিস সহকারী এনাম আহমদ। আলোচনা সভায় অসংখ্য নারী, প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন। 

সভাপতির বক্তব্যে জাতীয় মহিলা সংস্থা সিলেটের চেয়ারম্যান হেলেন আহমেদ বলেন, দেশের মানুষদেরকে সুস্থ ও সচেতন ভাবে জীবন যাপন পরিচালনা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনসচেতনতা দিবস, বেস্ট ক্যান্সার দিবস সহ বিভিন্ন দিবস ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছেন। সরকারের এসব কার্যক্রমের সুফল গ্রহণ করে জনগণ সচেতন ভাবে পরিবার পরিজন নিয়ে জীবন যাপন করছেন। তিনি বলেন, বিশ^ব্যাপী দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোধ করতে সবাইকে প্রয়োজনীয় সচেতন হওয়ার আহবান জানান। 
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ