২:০ ৬ পূর্বাহ্ণ
গণআন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে--ড.মোশাররফ
'দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণআন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা হবে' বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন- বিএনপি'র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, মুক্তিযুদ্ধের বীর সংগঠক ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন।তিনি বলেন,এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হয়নি,তাদের অধীনে আর কোন নির্বাচন নয়।
এখন আমাদের একটাই দাবি- এই ফ্যাসিস্ট সরকারকে গণআন্দোলনের মাধ্যমে বিদায় ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করা।ড.মোশাররফ শনিবার বিকালে কুমিল্লার তিতাস উপজেলার 'তিতাস ভবনে' ৯টি ইউনিয়ন বিএনপি'র নবগঠিত কাউন্সিলারদের সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় এইসব কথা বলেন।এর আগে সকালে দাউদকান্দির পৌর যুবদলের নবগঠিত কমিটির আহবায়ক শরীফ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীরা ড.মোশাররফকে ফুুলেল শুভেচ্ছা জানান।বর্তমান সরকারকে সকল ক্ষেত্রে চরম ব্যর্থ,অযোগ্য,আপাদমস্তক দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ড.মোশাররফ বলেন,দেশের মানুষ ভালো নেই।
মানবেতর জীবনযাপন করছে।দেশে গণতন্ত্র,আইনের শাসন ও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।বিভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শে ভিন্নতা থাকতে পারে,কিন্তু এই ফ্যাসিবাদী সরকারকে হটাতে সকল বিরোধী দল ও মতের মানুষের দাবি এক এবং অভিন্ন। এটা জনগণের দাবি।গায়ের জোরের সরকারের পতন ঘটাতে হবে,এই এক দফার আন্দোলনের কোন বিকল্প নেই। তাদেরকে যত দ্রুত সরানো যাবে, ততই দেশের জন্য মঙ্গল হবে।ড.মোশাররফ বলেন,দেশ জুড়ে বিএনপি'র নেতা-কর্মীসহ বিরোধী দল ও মতের মানুষ মামলা-হামলার শিকার হয়ে বিপর্যস্ত।দেয়ালে পিঠ ঠেকে গেছে। তৃণমূলের নেতারা সরকার হঠানোর জন্য কঠোর আন্দোলনে যেতে প্রস্তুত। এখন আন্দোলনের আর কোন বিকল্প নেই।এই ফ্যাসিস্ট, স্বৈরাচারী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকার গঠনে বাধ্য করতে গণআন্দোলনে অংশ নেয়ার জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।তিতাস উপজেলা বিএনপি'র সভাপতি মো.সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড.খন্দকার মারুফ হোসেন।
এই সময় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার,তিতাস উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, মো.ওসমান গনি ভূঁইয়া, সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা,মো.আক্তারুজ্জামান আক্তার, যুগ্ম- সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সী,সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জাদু মোল্লা কাজী কবির হোসেন সেন্টু।এতে উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মিজানুর রহমান ভুলু সিকদার,মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফায়েল হোসেন খাঁন,হাজী মো.মোবারক হোসেন মোল্লা,ডাঃ আবু নাছের ভূঁইয়া, মো.আক্তারুজ্জামান,উপদেষ্টামন্ডলীর সদস্য হাজ্বী মোকবুল হোসেন,কড়িকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.মনির হোসেন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা,সাতানী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.দেলোয়ার হোসেন দারোগা, সাধারণ সম্পাদক আব্দুল করিম সওদাগর,জগতপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.আক্তারুলল হক মাস্টার,সাধারণ সম্পাদক মো.নরুল ইসলাম,বলরামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.মোজাম্মেল হক মজনু পাঠান,সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন আনু ভূঁইয়া,কলাকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সম্পাদক মো.ছাবিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.আলমগীর হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সম্পাদক মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম চেয়ারম্যান,জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো.ছাদির মোল্লা,সাধারণ সম্পাদক মো.মনিরুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন,মজিদপুর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মো.আক্তার ব্যাপারী, উপজেলা মহিলা দলের সভাপতি রুবি আক্তার,যুব দলের যুগ্ম-আহ্বায়ক আবুল খায়ের টিপু ভূঁইয়া,মো.নজরুল ইসলাম সরকার,নুরে আলম ভূঁইয়া,শামীম আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আদিলুর রহমান আদিল,উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মো.মফিজুল ইসলাম বশির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.ফারুক হোসেন ভূঁইয়া,সদস্য সচিব মো.ইসমাইল হোসাইন,কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক মো.আল আমিন হক বাবু ও বলরামপুর ইউনিয়ন ছাত্র দল নেতা মো.আল আমিনসহ এছাড়াও দাউদকান্দি,মেঘনা ও হোমনা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।