৯:০ ৭ অপরাহ্ণ
শাবিতে পরিসংখ্যান বিভাগের নাবিদ মেমোরিয়াল শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট শুরু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের নাবিদ মেমোরিয়াল শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিচ্ছে ১২টি দল। শুক্রবার (৩রা মার্চ) বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টুর্নামেন্টের কনভেনর রুম্মান চৌধুরী।
তিনি বলেন, পরিসংখ্যান বিভাগের ২০১২ ব্যাচের শিক্ষার্থী নাবিদ স্মরণে প্রতি বছর শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এইবার এই টুর্নামেন্টের আয়োজন করছে ২০১৯-২০ ব্যাচের শিক্ষার্থীরা।
টুর্নামেন্ট উপলক্ষে ২২ই ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের হাসন রাজা মিলনায়তনে বিডিং অনুষ্ঠিত হয় এবং ৩ মার্চ থেকে বাস্কেটবল গ্রাউন্ডে শর্টপিচ টুর্নামেন্ট শুরু হয়। এইবারের টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। আশা করি আমরা প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করতে সক্ষম হবো।