বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২১
৯:২৫ অপরাহ্ণ

৫নং ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট মহানগরীর ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা গত ১৩ ফেব্রুয়ারি শনিবার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত হয়।

৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ জুনু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামীলীগের উপদেষ্টা রায়হান মিয়া, আয়াজ আলী, সমছু মিয়া, আব্দুর রহিম ও মস্তফা মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল মালেক, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহিম কয়েছ, সহ দপ্তর সম্পাদক বদরুল আহমদ শামীম, সদস্য- বুরহান উদ্দিন, মাহবুব হোসেন, আল আমিন, সিজান খান, ছইদুল মিয়া, আব্দুল কাইয়ুম, সিরাজ আলী, বাদশা মিয়া, দুলাল আহমদ, বাবুল হোসেন, শাহীন আহমদ, ফজর আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগের দুর্দিনে আমরা সংগঠনের সাথে কাজ করেছি। যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে দলরে জন্য কাজ করে যাবো। বক্তারা বলেন, দুঃখজনক হলেও সত্য বিগত দিনে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আসা চাল, কম্বল, নগদ অর্থ সহ বিভিন্ন সহায়তা এসেছে। কিন্তু ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও দায়িত্বশীলদের কাছে কিছুই আসে না। কিছু সংখ্যক নেতাকর্মীরা বিএনপির সাথে হাত মিলিয়ে এগুলো বন্টন করেছে। এতে ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ। এ ধরনের কার্যক্রমের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, মহানগর আওয়ামীলীগের কার্যকরী কমিটিতে প্রতি ওয়ার্ড থেকে ২ জন করে সদস্য নেয়ার কথা থাকলেও আমাদের ওয়ার্ড থেকে একজন সদস্যও নেয়া হয়নি। এ ব্যাপারে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃাকর্মীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ