শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৬ ফেব্রুয়ারী ২০ ২১
১১:১৪ অপরাহ্ণ

জাপা নেতা আতিকুর রহমান আতিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। তাই শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয়পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক ।

১৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা দাউদপুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। দাউদপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আজির উদ্দিনের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি হাসান আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আহসান হাবীব মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘আমাদের দেশের অনেক দরিদ্র মানুষ রয়েছে যারা শীতে প্রচন্ড কষ্ট করে জীবন ধারণ করে থাকে। আমরা সবাই যদি নতুন কিংবা পুরাতন বস্ত্র দিয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে তাদের কষ্টের কিছুটা হলেও লাঘব হবে। সবার কষ্ট হয়তো আমরা দূর করতে পারবো না কিন্তু কয়েকটি মানুষের পাশে আমরা স্ব প্রচেষ্টায় দাঁড়াতে পারি।’

এরই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব আলহাজ্জ মোহাম্মদ আতিকুর রহমান আতিক ভাই শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরনকালে উপস্থিত ছিলেন, আব্দুস সত্তার, মছন মেম্বার,আব্দুর রহমান, হোসেন আহমদ, দুলাল আহমদ, নজরুল ইসলাম সহ জাপার নেতৃবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দীর্ঘয়ু কামনা করে ও মরহুম পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনা করে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সমাপ্ত করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ