স্টাফ রিপোর্ট::
১১:০ ২ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পারফেক্ট পছন্দ ভিভো ভি২১
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের প্রয়োজন পূরণে বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে ভিভো’র লেটেস্ট স্মার্টফোন ভি২১। গতকাল ৫ জুন, শনিবার; শেষ হয়েছে ভিভো ভি২১ এর প্রি-বুকিং পর্ব। ক্রেতারা এখন থেকে ভিভো’র সব অনুমোদিত স্টোর, পিকাবু, জিএন্ডজি, অথবা এবং রবির ই-কমার্স সাইট থেকে ভি২১ স্মার্টফোনটি কিনতে পারবেন।
ভিভো ভি২১কে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এবং কনটেন্ট নির্মাতাদের জন্য পারফেক্ট পছন্দ। কেননা, স্মার্টফোনটিতে বৈচিত্রময় ক্যামেরা প্রযুক্তি ব্যবহার করেছে ভিভো; যা গ্রাহককে পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা দিবে।
ভিভো ভি২১ স্মার্টফোনে রয়েছে ওআইএস সুপার নাইট সেলফি, সেলফি স্পটলাইট, এআই নাইট অ্যালগরিদমসহ এআই নাইট পোর্ট্রইেট এবং ওআইএস আল্ট্রা স্ট্যাবল সেলফি ভিডিও বৈশিষ্ট্য; যার মাধ্যমে ব্যবহারকারী রাতের অসাধারণ মুহুর্তগুলোকে ছবিতে ধারণ করতে পারবেন।
আলট্রা স্ট্যাবল ফটোশ্যুটের জন্য ভিভো ভি২১-এ রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তিও। ওআইএস এবং ইআইএস একত্রিত হয়ে একটি সফটওয়্যার-হার্ডওয়্যার মিথষ্ক্রিয়া তৈরি করে; যা যেকোনো মুহূর্তের শট গ্রহণে সহায়তা করে।
ভিভো ভি২১-এ থাকা জাইরোসকোপ ছবির বিষয়বস্তুর নড়াচড়ার উপর ভিত্তি করে লেন্সকে নিয়ন্ত্রণ করবে। আর মাইক্রো-ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম ক্যামেরা লেন্সকে সেই অনুসারে সমন্বয় করে। এতে ছবির মান অনেক গুণ বেড়ে যায়।
৪৪ এমপি ওআইএস সুপার নাইট সেলফি: অন্ধকার পরিবেশে উপযুক্ত সেলফি তোলার জন্য ৪৪ এমপি ওআইএস সুপার নাইট সেলফি সিস্টেম ক্যামেরায় পর্যাপ্ত আলো প্রবেশে সহায়তা করে ছবির ব্যাকগ্রাউন্ড নয়েজ কমিয়ে দেয়।
সেলফি স্পটলাইট : ভি২১ এর ফ্রন্ট প্যানেলে রয়েছে দুটি ওএলইডি স্পটলাইট যা ছবি তোলা এবং ভিডিও রেকর্ডিংয়ের সময় চালু করা যায়। এতে পেশাদার ফটোগ্রাফি স্টুডিওর মত পূর্ণ আলো তৈরি হয় ফলে রাতেও আপনাকে পরিষ্কারভাবে দেখা যাবে।
এটা ব্যবহারকারীকে কেবল স্বল্প আলোতে উজ্জ্বল-আলোকিত সেলফি তুলতেই সহায়তা করে না বরং স্বল্প আলোতে চমৎকার ভিডিও তৈরিতেও সহায়তা করে। পূর্ণ অন্ধকারে ভিডিওকলের ক্ষেত্রেও বিশেষভাবে কার্যকরী এই সেলফি স্পটলাইট।
এআই নাইট পোর্ট্রইেট এবং এআই নাইট অ্যালগরিদম : স্বল্প আলো অথবা আলোর কোনো উৎস নেই এমন পরিবেশে সাধারণত সেলফি হয়ে যায় কালো। ভি২১ মাল্টিফ্রেম নয়েজ রিডাকশন অ্যালগরিদমের সাহায্যে বাড়িয়েছে এক্সপোজার লেভেল এবং উন্নতি করেছে ইমেজিং ইফেক্টের । এআই ব্রাইটেনিং এবং এআই নয়েজ রিডাকশনের মাধ্যমে এটি পোর্ট্রইেট ফিচার তৈরি করেছে।
ডুয়াল-ভিউ ভিডিও: ডুয়াল ভিউ ভিডিও সিস্টেমের সাহায্যে সামনে এবং পেছনের ক্যামেরা দিয়ে একসাথে ভিডিও করা সম্ভব। এবং মোবাইল জার্নালিজম খুবই সুবিধাজনক করে তুলেছে চমৎকার এই ডুয়াল-ভিউ ভিডিও অপশন ।
হেড স্লিমিং ফর গ্রুপফি : একটি ফ্রেমে বড় গ্রুপ ছবি তুলতে সহায়তা করে এই সিস্টেমটি । ফলে গ্রুপ সেলফি তোলা খুবই সহজ হবে ভি২১ দিয়ে। সেলফি তোলার সময় ক্যামেরার সবচেয়ে সামনে থাকা মুখটি অনেক বড় দেখায়। এই সমস্যাটি আপনা আপনি সমাধান করে হেড স্লিমিং নামক এই প্রযুক্তি। ফলে গ্রুপ সেলফি হয় ভারসাম্যপূর্ণ।
ভি২১ পরিচালিত হয় এমটিকে ডাইমেনসিটি ৮০০ইউ প্রসেসর দ্বারা। চমৎকার মাল্টিমিডিয়া এবং মাল্টিটাস্কিং অভিজ্ঞতার জন্য রয়েছে ৮জিবি র্যাম (সাথে ৩জিবি এক্সটেন্ডেড র্যাম এর সুবিধা) এবং ১২৮ জিবি রম। ইনবিল্ট ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি স্মার্টফোনটিকে কোনো সময়ক্ষেপণ ছাড়াই চালু করে দেয়। এর ফলে গ্রাহকদের ব্যাটারি সংক্রান্ত ভোগান্তিগুলো কমবে।
বাংলাদেশে স্মার্টফোনটির খুচরা দাম রাখা হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা। ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘ভি২১ স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে নির্দিষ্টভাবে নাইট ফটোগ্রাফী এবং ফ্রন্ট ক্যামেরা ভিডিওর প্রতি বিশেষ গুরুত্ব¡ দিয়ে । ভি২১ একটি অনন্য ফোন বিশেষ করে প্রযুক্তি-বান্ধব তরুণদের প্রয়োজন পূরণের ক্ষেত্রে ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সিলেটে ব্র্যাকের রিটেইল সেলস প্রকল্পের এমপ্লয়ার মিট-আপ অনুষ্ঠিত
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে-প্রবাসীকল্যাণ মন্ত্রী
জগন্নাথপুরে কোমলমতি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য
কমলগঞ্জে হীড বাংলাদেশ মাইক্রো ফাইন্যান্সের পক্ষ থেকে ৭৫…
ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে কয়েস লোদীকে সংবর্ধনা…
জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন:…
কমলগঞ্জে ফিল্মি স্টাইলে সিএনজি থামিয়ে এক মহিলার কাছ…
কাতারে ৫ প্রবাসী নি.'হ'তের ঘটনায় মন্ত্রী আরিফুল হক…
কাতারে সড়ক দুর্ঘ'ট'নায় সিলেট কানাইঘাটের ৫ নি.'হ'ত
কোম্পানীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে তরুণের মৃ'.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ