১০ :১৩ অপরাহ্ণ
জাতীয় শিক্ষা সপ্তাহে আনোয়ার হোসেন ও বশির আহমেদ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত
কুমিল্লার তিতাস ও হোমনার দুই প্রধান শ্রেষ্ঠ হয়েছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ ইং হোমনা ও তিতাস উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও বশির আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রণি পেশার মানুষ জন।
হোমনা উপজেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে উপজেলার প্রথম নারী শিক্ষা প্রতিষ্ঠান কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন।
এদিকে তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান মো. বশির আহমেদ।
তিতাস উপজেলার বলরামপুর গ্রামের মরহুম আব্দুল খালেক মাস্টারের সুযোগ্য সন্তান মোঃ আনোয়ার হোসেন ও তাঁর স্নেহের সুযোগ্য ভাতিজা মোঃ বশির আহমেদ।
দু'টি প্রতিষ্ঠান ও দু'জন কৃতি শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্ব স্ব স্কুলের সভাপতিসহ অভিভাবক প্রতিনিধি বৃন্দ।
এছাড়া শিক্ষার্থী এবং তাদের পরিবার বর্গ থেকে সংশ্লিষ্ট বিচারকমণ্ডলী ও শিক্ষক দ্বয়কে জানানো হয়েছে আন্তরিক ধন্যবাদ।