শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৪ ডিসেম্বর ২০ ২০
৫:৫৮ অপরাহ্ণ

বেলজিয়াম বিএনপি সভাপতি সাজা’র শোকাহত পরিবারের পাশে এমদাদ চৌধুরী

প্রয়াত বেলজিয়াম বিএনপির সভাপতি, সাবেক ছাত্রনেতা ও নগরীর কুমারপাড়ার বাসিন্দ মরহুম আহমেদ সাজা’র শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি গতকাল বেলজিয়াম বিএনপি সভাপতির কুমারপাড়াস্থ বাসায় গিয়ে শোকাহত পরিবারকে সহমর্মিতা জানান ও মরহুমের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল হাসনাত। এসময় আহমেদ সাজার ছোট ভাই লিমন আহমদ সহ পরিবারের অন্যান্য সদস্যগণ ছাড়াও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, প্রচার সম্পাদক শামীম মজুমদার, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, সহ-বানিজ্য সম্পাদক আব্দুস সাত্তার আমিন ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ