শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৬ নভেম্বর ২০ ২০
১১:৫৪ অপরাহ্ণ

ফেঞ্চুগঞ্জে উন্নয়ন পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত 

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:: সি আর পি পরিচালিত প্রতিবন্ধীদের নিয়ে সংগঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে ১৬ নভেম্বর সোমবার দুপুরে ২ নং মাইজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর সাথে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
 
ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফিয়ানুল করিম চৌধুরীর সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল এর সঞ্চালনা এবং পরিষদের সভাপতি মো. সাইদ আলির পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, ইউপি সদস্য জিল্লুর রহমান লিটন, মহিতোষ চক্রবর্তী। 

সভায় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হনুফা বেগম, প্রচার সম্পাদক সুলেমান মিয়া, কোষাধ্যক্ষ পারুল বেগম, শিরিনা আক্তার, ফাতেমা জান্নাত, চেরাগ আলী, হালিমা বেগম, রুমা বেগম। 

সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতিবন্ধীদের অধিকার আদায়ের জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ