শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৪ নভেম্বর ২০ ২০
৫:৪৪ অপরাহ্ণ

ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর শাখার নভেম্বর মাসের মাসিক সভা ৩ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় নতুন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মহানগর সভাপতি ইসমাইল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত এর সঞ্চালনায় মাসিক সভায় বিগত মাসের রেজুলেশন পাঠ, অনুমোদন ও কেন্দ্রীয় সার্কুলার এর আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুহিবুর রহমান রনি, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, প্রশিক্ষণ সম্পাদক কাওছার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমদ তপু, অর্থ সম্পাদক মাসরুর দাইয়ান, দফতর সম্পাদক হুসাইন আহমদ, বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন তারেক, আলিয়া  মাদরাসা বিষয়ক সম্পাদক মাহদি হাসান, কলেজ বিষয়ক সম্পাদক আল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন, সদস্য  জুবায়ের আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
 

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ