বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২ জুলাই ২০ ২৪
৫:০ ৫ অপরাহ্ণ

তিতাসে ছেলের হাতে মা খু.নের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানব.বন্ধন

কুমিল্লার তিতাসে ছেলের হাতে মা খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে উপজেলার সাতানী ইউনিয়নের কালীরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় মঞ্জুরা বেগম খুনের ঘটনায় জড়িত ছেলে নবীর হোসেন ও তার স্ত্রী রোমাসহ সকল মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

এরআগে সাতানী ইউনিয়নের কালীর বাজার ইউনিয়ন কারিগরী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মঞ্জুরা বেগমের হত্যাকান্ডে জড়িত নবীর হোসেন ও তার স্ত্রী রোমাসহ সকল মদদদাতাদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি কালীরবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।

পরে বাতাকান্দি- মোহনপুর সড়কের কালীর বাজার নামক স্থানের সড়ক অবরোধ করে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে নিহতের স্বামী শান্তি মিয়া কান্না জড়িত কন্ঠে স্ত্রী হত্যার বিচার দাবি করে বলেন, আমার স্ত্রীকে আমার চোখের সামনে চেয়ার দিয়ে পিটিয়ে আঘাত করে মেরে ফেলছে ওই প্রাষন্ড ছেলে নবীর হোসেন।সে ও তার স্ত্রী এর আগেও কয়েকবার আমার স্ত্রীকে অত্যাচার ও মারধর করেছে।

এঘটনায় কয়েক বার বিচার সালিশীর মাধ্যমে বিচার করে দিয়েছেন এলাকার সাহেব-সর্দাররা।তার পরেও তারা পরিবর্তন হয়নি।আমি আমার স্ত্রী হত্যার সঠিক বিচার চাই।

এসময় নিহত মঞ্জুরা বেগমের মেয়ে আছিয়া খাতুনও তার মা'য়ের হত্যাকান্ডে জড়িত নবীর হোসেন ও তার স্ত্রী রোমাসহ সকল মদদদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবী করেছেন।

আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ছিদ্দিকুর রহমান,শাহাদাত হোসেন, নাছির ভূইয়া,মোশাররফ হোসেন, লুৎফর রহমান,শহিদুল্লাহ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ