সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৮ ডিসেম্বর ২০ ২১
৩:০ ৮ পূর্বাহ্ণ

আত্মবলে বলীয়ান নতুন প্রজন্মই সমৃদ্ধ ভবিষ্যত উপহার দিতে পারবে
সাইক্লোনের প্রবাসী লেখক নিয়ে সাহিত্য আড্ডা

‘আমাদেরকে নিজেদের ইতিহাস-ঐতিহ্য যেমন জানতে হবে, তেমনি নতুন প্রজন্মকেও জানাতে হবে, তাহলে তারা আত্মবলে বলীয়ান হবে। আত্মবলে বলীয়ান নতুন প্রজন্মই একটি সমৃদ্ধ ভবিষ্যত উপহার দিতে পারবে।’ সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে যুক্তরাজ্যের শেকড়সন্ধানী লেখক কবি আবু সুফিয়ান চৌধুরীকে নিয়ে অনুষ্ঠিত সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসরে বক্তারা এ কথা বলেন।

গত সোমবার (০৬.১২.২০২১) বিকালে নগরীর জিন্দাবাজারস্থ সিটি সেন্টারে সিফডিয়া মিলনায়তনে অনুষ্ঠিত সাইক্লোনের ১৯১তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন লেখক-সাংবাদিক সেলিম আউয়াল। তরুণ সাহিত্যকর্মী কবি ইফতেখার শামীমের উপস্থাপনায় সভায় শেকড়সন্ধানী লেখক কবি আবু সুফিয়ান চৌধুরীর সাহিত্যকর্ম নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন কবি সুফিয়া জমির ডেইজি।

আলোচনায় অংশ নেন দয়ামীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রোটারিয়ান শাব্বীর আহমদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার জাবেদ আহমদ, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, রম্যলেখক এডভোকেট হারান কান্তি সেন, সাহিত্য সমালোচক অধ্যাপক বাছিত ইবনে হাবীব, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, কবি নাঈমা চৌধুরী, কবি কামাল আহমদ, এস.এম.ফাহিম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুর রহমান পারভেজ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ