১২:১৭ পূর্বাহ্ণ
বদরুজ্জামান সেলিমের মাতার রুহের মাগফেরাত কামনা করে মিরবক্সটুলা ইউনিট ছাত্রদলের মিলাদ মাহফিল
সাবেক ছাত্রনেতা ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এর মাতা জেবুন্নেছা খাতুন নিরু বেগমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিরবক্সটুলা ইউনিট ছাত্রদলের উদ্যোগে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২১ নভেম্বর শনিবার বাদ যোহর নগরীর নয়াসড়কস্থ মসজিদে এ মিলাদ মাহফিল হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর যুবদলের সদস্য নজরুল ইসলাম, মহানগর যুবদল নেতা জামাল আহমদ খান, মহানগর যুবদল নেতা মতিউর রহমান শিমুল, আলী জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, নাজিম উদ্দিন, ১৭নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল গনি সুমন, শাহান আল মাহবুব, সানি আহমদ, নয়ন পাশা, রাফি, শওকত, সুমন আহমদ, তাজিম আহমদ, ফয়সল মাহমুদ, আলী আহমদ, মিজান আহমদ, তারেক আহমদ, শিতাব আলী, আল-আমিন, শরিফ আহমদ, জাকি আহমদ, হাসান অনিক, আফিক, রিফাত, নাসিম প্রমুখ।