রবিবার, মে ৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
৩ মে ২০ ২৬
৪:৫৬ অপরাহ্ণ

নর্থ ইষ্ট মেডিকেল কলেজ তাদের নতুন নতুন সম্ভাবনার দিকগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলছে: অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী
এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন

সিলেট মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, নর্থ ইষ্ট মেডিকেল কলেজ তাদের একাডেমিক পরিবেশ, কার্যক্রম ও নতুন নতুন সম্ভাবনার দিকগুলো দিনদিন চমৎকারভাবে ফুটিয়ে তুলছে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে এশিয়া মহাদেশের মধ্যে এটি একটি অন্যতম মেডিকেল কলেজে রুপ নেবে। তিনি রোববার এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিএমইএসি কর্তৃক এক্রিডিটেশন প্রাপ্ত এবং ডব্লিউএফএমই কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল নর্থ ইষ্ট মেডিকেল কলেজকে উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী আন্তরিক অভিনন্দন জানান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টানে । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি বিএমইএসি কর্তৃক এক্রিডিটেশন প্রাপ্ত এবং ডব্লিউএফএমই কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত হওয়ায় কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ সংষিøষ্ট সকলের অবদানের কথা স্বরণ করেন।

কলেজের এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্টানের দিনটি ছিল স্বপ্ন, সম্ভাবনা আর নতুন যাত্রার এক অনন্য সূচনা। নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাস, সিনিয়রদের আন্তরিকতা এবং শিক্ষকদের স্নেহময় উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে উঠেছিল এক উষ্ণ, প্রাণবন্ত ও স্মরণীয়। অনুষ্টানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এএফএম নাজমুল ইসলাম, অধ্যাপক ডা. মোহাম্মদ আব্দুল খালিক বড়ভুঁইয়া, অধ্যাপক ডা. আবু সায়েম মোহাম্মদ মেছবাহ উদ্দীন, অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানি, নর্থ ইস্ট মেডিকেল প্রাইভেট লিমিটেডের পরিচালক জনাব আবু আহমেদ সিদ্দিকী, অধ্যাপক ডা. হামিদা খাতুন, অধ্যাপক ডা. মাহমুদা কামরুন নাহার, অধ্যাপক ডা. সৈয়দা উম্মে ফাহমিদা মালিক, অধ্যাপক ডা. অভিজিৎ দাশ, অধ্যাপক ডা. সূচনা নাজরীন, অধ্যাপক ডা. গুলজার আহমেদ, অধ্যাপক ডা. জসীম উদ্দীন, অধ্যাপক ডা. মকবুল হোসেন, অধ্যাপক ডা. শামসুল আলম এবং সহযোগী অধ্যাপক ডা. আখতারুজ্জামান। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন সাইদিস সালেহীন সাব্বি, আদিবা রাইসা চৌধুরী, শ্রেয়া থাপা এবং কৃশ ভান্ডারি। অনুষ্ঠানের বিভিন্ন পর্ব ছিল অত্যন্ত আকর্ষণীয়। নবীনদের জন্য আয়োজন করা হয় একটি তথ্যবহুল প্রেজেন্টেশন।

যেখানে কলেজের একাডেমিক পরিবেশ, কার্যক্রম ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়। প্রেজেন্টশনে ছিলেন সাগর দে, শ্রেয়া থাপা, সুয়েতেশমা রানা ও মাহদিন ইসলাম চৌধুরী। এরপর অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত হোয়াইট কোট সেরিমনি। যা নবীন শিক্ষার্থীদের চিকিৎসা জীবনের প্রতি তাদের অঙ্গীকার ও দায়িত্ববোধের এক প্রতীকী ও আবেগঘন মুহূর্ত হিসেবে সকলের হৃদয় ছুঁয়ে যায়। আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে ‘জীবন রক্তদাতা সংগঠন’-এর উদ্যোগে অনুষ্ঠিত একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা, যেখানে নবীনদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনুষ্ঠানিকতা শেষে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ