১২:৫৪ পূর্বাহ্ণ
কোম্পানীগঞ্জ পাড়ুয়া সমাজ কল্যাণ সংস্থার ইফতার ও দোয়া মাহফিল
কোম্পানীগঞ্জ উপজেলার নবগঠিত পাড়ুয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে রবিবার (২মে) স্থানীয় পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে,স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলী বাবুলের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মদরিছ আলী, অর্থ সম্পাদক আব্দুল হেকিম,ক্রীড়া সম্পাদক বাবুল মিয়া,দপ্তর সম্পাদক আনছার উদ্দিন জিলানী,প্রচার সম্পাদক নুরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ মাসুম আহমদ, কার্যকরী,আকবর রেদওয়ান মনা,আবুল কালাম।
সদস্য রেনু মিয়া,মশ্রব আলী, হুজ্জাতুল ইসলাম, রহমত আলী,আব্দুল বাছির, কাওছার আহমদ প্রমুখ। অনুষ্ঠানে ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সংগঠনকে গতিশীল ও আদর্শবান্ধব সংগঠনরূপে গড়ে তুলতে হবে। এলাকার ঐতিহ্য ও সুনাম রক্ষায় আামাদের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
অপরাধ নির্মূলে সামগ্রিকভাবে স্ব স্ব অবস্থান থেকে সোচ্চার হতে হবে।তাহলেই অত্র এলাকার ঐতিহ্য ধরে রাখা সম্ভব।পরিশেষে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও চলমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য মোনাজাত করেন,পাড়ুয়া বদিকোনা জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা ফজলুর রহমান।