বুধবার, অক্টোবর ২১, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৫ মার্চ ২০ ২৬
৭:১১ অপরাহ্ণ

জকিগঞ্জে সাংবাদিক জুবায়ের আহমদের মায়ের দা'ফন সম্পন্ন : বিভিন্ন মহলের শো'ক

দৈনিক ইনকিলাবের জকিগঞ্জ উপজেলা সংবাদদাতা ও জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদের মমতাময়ী মা আফিয়া বেগম (৫৫) আর নেই। গত ১৪ মার্চ (২৪ রামাদান) শনিবার ভোররাত ২টা ১০ মিনিটে সিলেটের জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রারাই গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিসজনিত জটিলতায় ভুগছিলেন। মরহুমার নামাজে জানাজা শনিবার বাদ জোহর রারাই প্রধান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার মেঝো ছেলে, নবীগঞ্জ দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ মাওলানা জাহাঙ্গীর আলম।

জানাজায় এলাকার আলেম-উলামা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, আত্মীয়-স্বজনসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমার বড় সন্তান সাংবাদিক জুবায়ের আহমদ মায়ের রূহের মাগফিরাত কামনায় উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় পুরো পরিবেশ শোকাবহ হয়ে ওঠে এবং অনেকেই মরহুমার স্মৃতিচারণ করেন। মরহুমা আফিয়া বেগম জীবদ্দশায় ধর্মপরায়ণ, সদালাপী ও পরোপকারী নারী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়াতে ভালোবাসতেন এবং পরিবারের সদস্যদের নৈতিকতা, দ্বীনদারিতা ও মানবিকতার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মরহুম আলহাজ্ব আব্দুছ ছামাদ (মাসুক মিয়া)-এর স্ত্রী এবং রারাই গ্রামের প্রখ্যাত চিকিৎসক ও সাবেক ইউপি সদস্য মরহুম ডা. ফরিদ উদ্দিন (ফরন ডাক্তার)-এর একমাত্র কন্যা।

এদিকে সাংবাদিক জুবায়ের আহমদের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান, সাবেক সংসদ সদস্য ও আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, পাকিস্তানের শীর্ষ আলেম, দারুল উলূম করাচীর নাইবে মুফতি আল্লামা মুফতি আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হাসান চৌধুরী, আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, ইপসার প্রধান নির্বাহী ড. আরিফুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর ও গোলাম রোকবানি চৌধুরী জাবেদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, দৈনিক ইনকিলাবের সিলেট ব্যুরো প্রধান ফয়সাল আমীন, দৈনিক রূপালী বাংলাদেশের ব্যুরো প্রধান সালমান ফরিদ, দৈনিক পুণ্যভূমির সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু তালেব মুরাদ, সিলেট প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শেখ আব্দুল মজিদ, এডাবের সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান আখঞ্জী ও ইকবাল হোসেন, জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আহমদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা কুতবুল আলম, পৌর আল-ইসলাহর সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, জকিগঞ্জ উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক সাংবাদিক কেএম মামুন, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, সাংবাদিক এনামুল হক মুন্না, বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান মাসরুর, শতদলের চেয়ারম্যান তুতিউর রহমান, এসডিএসের নির্বাহী পরিচালক মো. আব্দুল হামিদ, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ