শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক::
২৩ ডিসেম্বর ২০ ২০
১২:২০ পূর্বাহ্ণ

কুচাই ইউনিয়নে নৌকার কান্ডারী হতে চান হাজী গোলজার : সচেতন মহলের সমর্থন
বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও আ্ওয়ামীলীগ নেতা হাজী গোলজার আহমদকে নৌকার কান্ডারী হিসেবে দেখতে চায় ৪ নং কুচাই ইউনিয়নবাসী। সেই লক্ষ্যে স্থানীয় এলাকাবাসী একটি মতবিনিময় সভার মাধ্যমে  তাকে সমর্থন ও সহযোগীতার আশ্বাস দিয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুচাই ইউনিয়নে নৌকার সম্ভাব্য প্রার্থী হাজী গোলজার আহমদ। তৃণমুল নেতাকর্মীদের প্রিয়ভাজন তিনি। দলের জন্য খুবই পরিশ্রমি। দান খয়রাতে তার অবদান অনেক। মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, সহজ সরল পরোপকারী হাজী গোলজার আহমদ দলের জন্য নিবেদিত এক কর্মী ও নেতা। 

সম্ভ্রান্ত পরিবারের সন্তান হাজী গোলজার আহমদকে সহযোগীতা ও সমর্থনে লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বী গোলাম হাফিজ লোহিত। মোঃ কবির আহমদের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সদর এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান, সদর ট্রাস্ট অরগানাইজেশনের সেক্রেটারি,  যুক্তরাজ্য  প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসাবে ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুল কাদির দুদু মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সালাহ উদ্দিন সাদী। 

এছাড়াও ইউনিয়নের সকল মুরব্বীয়ান, যুবসমাজসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে হাজী গুলজারকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী করার ঘোষণা করা হয়। আওয়ামী লীগ যদি  হাজী গুলজারকে নৌকা প্রতিকে মনোনীত করে তাহলে নির্বাচনে চেয়ারম্যান পদে  দল মত নির্বিশেষে ইউনিয়নের সর্বসাধারণের সমর্থন থাকবে বলে একমত পোষন করা হয়।

পরে উপস্থিত সকলের মতামত নিয়ে মতবিনিময় সভার সভাপতি গোলাম হাফিজ লোহিত বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হলে ইনশাআল্লাহ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হিসেবে যোগ্য ব্যক্তি কুচাই ইউনিয়নে একমাত্র হাজী গুলজার আহমদ কে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে পারবো ইনশা আল্লাহ । এসময় কুচাই ইউনিয়নের জনগন হাজী গুলজারকে  দলীয় মনোনয়ন দিতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের কাছে জোর দাবী জানায়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ