মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২০ আগস্ট ২০ ২১
২:০ ১ পূর্বাহ্ণ

জালিমের ক্ষমতার দাপট ক্ষণস্থায়ী তবে মাজলুমের বিজয় সুনিশ্চিত: পিয়ার হাসান
সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড তালামীযের আশুরার সেমিনার সম্পন্ন

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক ছাত্রনেতা পিয়ার হাসান বলেছেন, পাপিষ্ঠ ইয়াজিদ হযরত হুসাইন (রা.) কে হত্যা করার মাধ্যমে তার ক্ষমতা পুরো বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলো, কিন্তু আজ এই পাপিষ্ঠ ইয়াজিদ একটি গালি হিসেবে পরিনত হয়ে গেছে। অপর দিকে হযরত হুসাইন (রা.) এর সুমহান আদর্শ লালন করে মানুষ তাদের জীবন পরিচালনার পূর্ণতা পেয়েছে।

জালিমের ক্ষমতার দাপট ক্ষণস্থায়ী তবে মাজলুমের বিজয় সুনিশ্চিত। কারবালার চেতনা বুকে লালন করে তালামীযে ইসলামিয়ার কর্মীরা যেন তাদের জীবন পরিচালনা করতে পারে এবং দাওয়াতি কাজ যেন আরও বেগবান হয়। তিনি ১৮ আগস্ট, বুধবার, বিকাল ৪টায় উপশহরস্থ দারুল ইহসান লতিফিয়া হিফজুল কুরআন মাদরাসার হলরুমে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার উদ্যোগে আয়োজিত 'শুহাদায়ে কারবালা ও আমাদের শিক্ষা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়'র সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল নায়ীম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি জামিল আহমদ, কাউছার আহমদ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল রহমান, সাংগঠনিক সম্পাদক শুয়াইবুর রহমান আদিল, সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, প্রচার সম্পাদক তাহমিদ খান মারজান, অর্থ সম্পাদক তানভীর হোসাইন, অফিস সম্পাদক আব্দুল মজিদ খালেদ প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ