মঙ্গলবার, এপ্রিল ২১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৫ মে ২০ ২০
৫:৩৮ পূর্বাহ্ণ

বৃহওর তেলিহাওর ব্লক শাহী ঈদগাহ শাখা অফিসে বেস্ট চয়েস ওলফেয়ার ফাউন্ডেশনের ইফতার বিতরণ 

পবিত্র মাহে রমজান উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী এমদাদুর রহমান ফরহাদ ও ফরহাদ খান সুমনের পৃষ্ঠপোষকতায় বেষ্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিদিন ১২০ জনকে ইফতার দেয়া হবে। এ উপলক্ষে বৃহওর তেলিহাওর ব্লক শাহী ঈদগাহ শাখা অফিসে আজ বেস্ট চয়েস ওলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপী চলা বিনামূল্যে ইফতারি বক্স ও বিশুদ্ধ পানির বোতল ৯ তম দিনে ১২০ জনের মধ্যে বিতরণ করা হয়। বিতরণ করেন সাবেক জি.এস সিলেট "ল" কলেজ, সাবেক যুগ্ন আহ্বায়ক বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখা, সাবেক কাউন্সিলর সিলেট সিটি কর্পোরেশন, বাংলাদেশ কৃষকলীগ সিলেট মহানগর সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রকিব বাবলু।  এসময় উপস্থিত ছিলেন-বেষ্ট চয়েস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্টাতা এমদাদুর রহমান ফরহাদ, বাংলাদেশের প্রতিনিধি ফরহাদ খান সুমন, সংগঠনের অপলু আহমদ, শাহরিয়ার হোসেন, সাকু আহমদ, তারেক আহমদ, হুমায়ুন কবির মাছুম, সাহেদুজ্জামান স্বপন, এ এফ এম জাকারিয়া, কাজী জাহিদুল ইসলাম সাদি, জুনেদ আহমদ,রিপন আহমদ, মোবারক আলী, জাজিদুর রহমান সুমন, মিজু আহমদ, মঈনুল হাসান বিজয়, আহমেদ নোবেল, আবির আহমদ, রাব্বি আহমদ, হৃদয় আহমদ, মহসিন রিদা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ