শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
৬ ডিসেম্বর ২০ ২০
৬:৩৪ অপরাহ্ণ

ছাতকের রুহুল আমিন ফাউন্ডেশনের ৪র্থ  বর্ষপূর্তি পালিত

ছাতক প্রতিনিধি:: সুনামগঞ্জের ছাতকে আর্তমানবতার সেবায় নিউজিত সামাজিক সংগঠন রুহুল আমিন ফাউন্ডেশনের ৪র্থ বর্ষপূর্তি গতকাল শনিবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ ফুলকলিতে বর্ষপূর্তি পালিন করা হয়।

এসময় ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক, জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের সুনামগঞ্জ জেলার প্রতিষ্টাতা সভাপতি, দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি, টিএসআই নুর আলম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের ওয়ার্ড সদস্য হুসাইন আহমদ লনি, সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের মেম্বার খছরু মিয়া, রুহুল আমিন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সাংবাদিক হাসান আহমদ, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিয়ানুল ইসলাম মিনার, অলিউর রহমান, সুলেমান আহমদ, আসিক আহমদ, জামিদুল সহপ্রমুখ।

রুহুল আমিন ফাউন্ডেশনের ৪বছরের কার্যক্রম সমুহ: ছৈয়দ আলী জামে মসজিদে অনুদান ও টিউবওয়েল দান, গরিব ও এতিমদের অর্থ প্রদান, হাত ধলানী  গ্রামে ঘর প্রদান, গরিব ছাত্র ছাত্রীদের অর্থ দান, গরিব অসহায়দের বিয়েতে সহযোগিতা করণ, জাতুয়া স্কুলে ফ্যান , টেবিল, বারান্দা পাকা করন,জাতুয়া গ্রামে রক্তদান কর্মসূচি, রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ প্রদান, বিভিন্ন গ্রামে টিউবয়েল স্থাপন, প্রতিবছর শীতকালীন সময়ে শীত বস্ত্র বিতরন, করোনা কালীন সময়ে ৩ধাপে ত্রান বিতরণ, বন্যার সময় অসহায়দের মাঝে ত্রান বিতরণ, ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরনসহ ফাউন্ডেশন সব সময় অসহায় মানুষের মাঝে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামের মরহুম ছৈইদ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী পল্লীবন্ধু স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক, জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য এবং লন্ডন মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি, কমিউনিটি নেতা রুহুল আমীন দীর্ঘদিন ধরে ছাতক উপজেলার বিভিন্ন ইউনিয়নের গরিব ও
হতদরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ২০১৬ সালের ৫ই ডিসেম্বর গঠন করেন রহুল আমিন ফাউন্ডেশন এখন থেকে উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে নিয়মিত কাজ করে যাবেন বলে ফাউন্ডেশনের চেয়ারম্যান রুহুল আমীন জানিয়েছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ