৩:২২ পূর্বাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে সংবর্ধনা অনুষ্ঠান
সিলেটের ব্যাংকিং কমিউনিটির কল্যাণে ভূমিকা রাখতে চাই নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেছেন ব্যাংকিং সেক্টরে সততা ও নিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি বলেন কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সবাইকে একাগ্রতার সাথে কাজ করতে হবে।
নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম বলেন শুধু সেন্ট্রাল ব্যাংকার নয় পুরো সিলেটের ব্যাংকিং কমিউনিটির কল্যাণে আমি সর্বাত্মক ভূমিকা রাখতে চাই। বাংলাদেশ ব্যাংকের কর্মচারীদের উদ্যোগে নবাগত নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক রূপ রতন পাইন ও একেএম এহসান এর সিলেট অফিসে যোগদান ও মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম এর প্রধান কার্যালয়ে বদলি উপলক্ষে ১১ অক্টোবর সোমবার সন্ধ্যায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক ডিজিএম (প্রশাসন) খালেদ আহমদের সভাপতিত্বে ও অফিসার্স কাউন্সিলের সহসভাপতি-১ সিতাংশু শেখর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম।
বক্তব্য রাখেন অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মোঃ জাবেদ আহমদ, সম্পাদক রাজেশ্বর ভট্টাচার্য্য, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হাকিম, এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ)'র সভাপতি মোঃ আজিজুর রহমান, কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মোঃ আবুল কাশেম, পবিত্র গীতা পাঠ করেন জুয়েল কুমার সাহা।
প্রধান অতিথি করোনায় মৃত্যুবরণকারি কৃতি কর্মকর্তা মোজতবা রুম্মান চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করেন এবং গভীর শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করেন। বিদায়ী অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক মোঃ আবুল কালাম সিলেট অফিসে দু বছরের কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। করোনাকালের কঠিন সময়ে সুচারুরূপে কাজ করার সময়ে সকলের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
বরণীয়া মহাব্যবস্থাপক রূপ রতন পাইন ও একেএম এহসান তাঁদেরকে সংবর্ধনা প্রদান করায় সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিশেষ অতিথি মোঃ সিরাজুল ইসলাম সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বরণীয় অতিথিদের ফুলেল শুভেচছা এবং বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করা হয়।