২:৪১ পূর্বাহ্ণ
কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
জাতীয় পার্টি দেশের খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলে--কুনু মিয়া
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়া বলেছেন, জাতীয় পার্টি এদশের খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলে। মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার থাকে। কাজেই পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের শপথ নিতে হবে।
শুক্রবার সন্ধ্যায় কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে জরুরী মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলহাজ্ব কুনু মিয়া আরো বলেন, জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি এখন অন্য যেকোন সময়ের চেয়ে শক্তিশালী ও ঐক্যবদ্ধ। তাই সকল ভেদাভেদ ভুলে নেতাকমর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পাটীয় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট ঊপজেলা জাতীয় পাটীর সাবেক সভাপতি আলা উদ্দিন মামুন , এডভোকেট আব্দুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সাবেক যুগ্ন আহ্বায়ক ফররুখ ইসলাম ফারুক, পৌর জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক নাজিম উদ্দিন ঠিকাদার, সদস্য সচিব কামরুল ইষলাম কাজল, জেলা জাপার সদস্য আতিকুর রহমান আতিক, কানাইঘাট উপজেলা যুব সংহতির আহ্বায়ক মানিক উদ্দিন, জাপা নেতা জাকারিয়া আহমদ, সেলিম আহমদ, শাহাবুদ্দিন, আলী আহমদ, দেলওয়ার, কাদির প্রমুখ। বিজ্ঞপ্তি