১০ :১৮ অপরাহ্ণ
হাওরে কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন ব্র্যাক সীডের হাইব্রিড ধান ব্র্যাক-৪৪৪
ব্র্যাক সীডের হাইব্রিড মোটা ধান ব্র্যাক-৪৪৪ চলতি মৌসুমে সিলেটের বালাগঞ্জ উপজেলার হাওর অঞ্চলে ব্যাপক সাড়া ফেলেছে।
বিশেষ করে আগাম ফলন ও অধিক উৎপাদন ক্ষমতার কারণে কৃষকদের মধ্যে এ জাতটি নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জানা গেছে, ব্র্যাক-৪৪৪ ধানের জীবনকাল প্রায় ১৪৩ দিন এবং প্রতি শতকে ১ মণ বা তারও বেশি ফলন পাওয়া সম্ভব। হাওর অঞ্চলে প্রতিবছর বন্যার ঝুঁকি থাকায় আগাম ধান কাটার সুবিধা কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই দিক বিবেচনায় ব্র্যাক-৪৪৪ একটি সম্ভাবনাময় জাত হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছে। এ উপলক্ষে ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বালাগঞ্জ উপজেলার হাসামপুর হাওরে ব্র্যাক সীডের উদ্যোগে একটি মাঠ দিবস আয়োজন করা হয়। এতে প্রায় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। মাঠ দিবসে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (SAPPO) মোঃ আবুল কাশেম।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক মাসুক মিয়া সহ অন্যান্য কৃষকরা ব্র্যাক-৪৪৪ ধানের ফলন ও গুণগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ জাতের চাষ আরও বাড়বে বলে আশা ব্যক্ত করেন। এছাড়া মেসার্স জংগুশাহ বীজ ঘরের প্রোপাইটর তাজুল ইসলাম (খোকন) উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আয়োজনটি পরিচালনা করেন ব্র্যাক সীডের টেরিটরি সেলস অফিসার (TSO) মোঃ শাওন হাওলাদার। উল্লোখ্য :হাওর অঞ্চলের জন্য আগাম ও অধিক ফলনশীল ধান হিসেবে ব্র্যাক-৪৪৪ ইতোমধ্যেই কৃষকদের মাঝে আস্থা তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ জাতটি ভবিষ্যতে হাওর এলাকার কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।