সোমবার, এপ্রিল ২০ , ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২১ জুন ২০ ২৫
১১:১৪ অপরাহ্ণ

মামুন হাসানের রোগমুক্তি কামনায় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের দোয়া মাহফিল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে সাবেক সভাপতি মামুন হাসানের রোগমুক্তি ও শহীদ ফটো সাংবাদিক এটিএ তুরাবসহ সংগঠনের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ জুন) ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত মিলাদ- দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সাবেক কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল কবির পাভেল, সিনিয়র সভাপতি- হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আশকার ইবনে আমীন লস্কর রাব্বি, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, সদস্য দুলাল হোসেন, শেখ আশরাফুল আলম নাসির, এইচ এম শহীদুল ইসলাম, মামুন হোসেন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ