মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
শাবি প্রতিনিধি::
১৯ নভেম্বর ২০ ২১
৭:৪৭ অপরাহ্ণ

দরিদ্র শীতার্তদের উষ্ণতায় KIN এর শীতবস্ত্র সংগ্রহ চলছে

"দরিদ্র শীতার্তদের উষ্ণতায় KIN এর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি-২০২১ এর আয়োজন করতে চলেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সেচ্ছাসেবী সংগঠন KIN" শীত রূক্ষতার,শুষ্কতার ও মলিনতার ঋতু। শীতের কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী-অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলে, যা মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে।

হাড়কাঁপানো এই শীত ও ঘন কুয়াশার দিনে শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে শীতার্ত ব্যক্তিদের দিন কাটে। শীতের মলিনতা, বিবর্ণতা শুধু প্রকৃতিতেই সীমাবদ্ধ থাকে না, বরং সংক্রমিত করে তাদের। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু-বৃদ্ধসহ সকল বয়সের মানুষেরা প্রতিবছর বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়; এমনকি মৃত্যুবরণও করে। তাদের কষ্ট লাঘব করতে, তাদের জীবনে একটু স্বস্তি, একটু আশার আলো ছড়িয়ে দিতে কিন আয়োজন করতে চলেছে 'KIN শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২১'। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবার মাধ্যমে উষ্ণতা ছড়িয়ে দেয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। কিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন; যা সবার সাথে আত্মীয়তার সম্পর্ক গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। কিন- এর পাঁচটি উইংস এর মধ্যে অন্যতম একটি হচ্ছে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি।

শীত মৌসুমে কিন সমাজের অবহেলিত-সুবিধাবঞ্চিত মানুষ এবং 'কিন স্কুল'-এর শিক্ষার্থীদের মাঝে উষ্ণতার পরশ ছড়িয়ে দিতে প্রতি বছর শীতবস্ত্র বিতরণ করে থাকে। আর্থিক সাহায্য ও শীতবস্ত্র সংগ্রহ থেকে শুরু করে শীতবস্ত্র বিতরণ প্রতিটি কাজ অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করতে কিন-এর সকল সদস্য বদ্ধপরিকর।

'আত্মার কাছে দায়বদ্ধতায় হাতে রাখি হাত'- এই মূলমন্ত্রকে ধারণ করে আর্তমানবতার সেবায় কাজ করে থাকা কিন-এর "শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কর্মসূচি ২০২১"- এ কিন এর প্রতিটি শুভাকাঙ্ক্ষী সাদরে আমন্ত্রিত। আপনারা চাইলে আর্থিক সহযোগিতার মাধ্যমেও এগিয়ে আসতে পারেন। আর্থিক সহায়তা পাঠানো যাবে নিম্নোক্ত নগদ, বিকাশ, রকেট এবং ডিবিবিএল নাম্বারেঃ নগদ(পারসোনাল) : 01868675185 বিকাশ(পারসোনাল) : 01680904021 রকেট(পারসোনাল) : 014056605268 ডিবিবিএল(A/C) : AROVIN AL NAYEM 2011050012175

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ