মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২০ সেপ্টেম্বর ২০ ২১
৬:৫৯ অপরাহ্ণ

গহরপুর ব্লাড ফাইটার্সের ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

“নিঃসস্ক চিত্তে আয় করি শপথ, রক্তদানে খুঁজবো মোরা জীবনের পথ” এই শ্লোগানকে সামনে রেখে ৫ম বারের মতো আবারও গহরপুর ব্লাড ফাইটার্সের উদ্যোগে রোববার (১৯ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের স্থানীয় মোরার বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরন ক্যাম্পেইন ও কাতার প্রবাসী মারুফ রফিক মুন্না এবং রায়হান আহমদকে সংর্বধনা প্রদান করা হয়েছে।

গহরপুর ব্লাড ফাইটার্সের সভাপতি আমিনুর রহমান তুহেলের সভাপতিত্বে ও নাবিল হায়দার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিদ আলী, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির গভর্ণিংবডির সভাপতি গোলাম মোস্তফা, দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জাকারিয়া টিপু, সিলেট ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি ছালিকুর রহমান, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির সহকারী শিক্ষক শাহিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, শাহিদ রহমান, এস.এ.সুমন, জুবের আহমদ, খালেদ আহমদ, জুনেদ আহমদ, গোলজার আহমদ জাকারিয়া, ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন কামরান, সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান শাহিন, তোফায়েল আহমদ, জামিল আহমেদ দিপু, মিনহাজুল ইসুলাম রাফি, মাহিন আহমদ, শামীম আহমদ, জুবেল আহমদ, আতিফ বিন রফিক, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, অফিস সম্পাদক এস.আই.জামিল, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মুস্তাকিম আলী, সদস্য ফায়েল আহমদ, শাহরিয়ার শাহিন, তাজুয়ার রহমান তানিম, গোলাম সারওয়ার, কয়েছ আহমদ, সাইফুল ইসলাম, আবু সুফিয়ান, জুমেল আহমদ প্রমুখ।

রক্তের গ্রুপ নির্নয় করেন পাক ভিউ মেডিকেল কলেজ হসপিটালের ৩য় বর্ষের অধ্যয়নরত ছাত্র জাহেদুল ইসলাম ও শাহরিয়ার আহমেদ নাহিদ। উল্লেখ্য, দুপুর ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে নারী, পুরুষসহ প্রায় তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ