বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৮ জুন ২০ ২৪
৯:৫৪ অপরাহ্ণ

তিতাসে এসএসসি-১৯৮৪ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার ফ্রেন্ডস এসোসিয়েশনের ১৯৮৪ এসএসসি ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকালে উপজেলার ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে অবস্থানরত অর্ধশতাধিক সহপাঠী দীর্ঘ ১ বছর পর মিলিত হলে এক আবেগঘন, স্মৃতি-ভারাক্রান্ত ভালবাসার পরিবেশ তৈরী হয় তাদের মাঝে।

এ সময় উপস্থিত সবাই ঘন্টার পর ঘন্টা আলোচনা,স্মৃতিচারণ,আড্ডা,খাওয়া দাওয়া করাসহ ফটোসেশান এবং হাসি খুনসুটিয়ে মেতে নিজেদের ফেলে আসা দিনগুলোতে যেনো ফিরে যায়।

(দাউদকান্দি, তিতাস, হোমনা,মেঘনা) উপজেলার শতাধিক এসএসসি ৮৪ ব্যাচের সদস্যের সমন্বয়ে ফ্রেন্ডস এসোসিয়েশন নামে এ সংগঠন গড়ে তোলা হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদ সদস্য মুন্সি মজিবুর রহমান সর্বসম্মতিক্রমে এস এম আমিরুল ইসলাম পলাশকে সভাপতি, মো. জহিরুল হক জহিরকে সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের সমন্বয়ক মো. সাইফুল ইসলাম আলমকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

পরে সংগঠনের প্রয়াত সহপাঠীর আত্নার মাগফেরাত কামনায় দোয়া,ফান্ড সংগ্রহ ও সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখা,যোগাযোগ বিচ্ছিন্ন সহপাঠীদের খুঁজে সংগঠিত করা, প্রতিবছর পুনর্মিলনীর আয়োজনসহ নানান সিদ্ধান্ত গ্রহণ শেষে সহপাঠীরা আগামী মিলনমেলার প্রত্যাশায় ও পরস্পরের শুভকামনায় পরস্পরকে বিদায় জানায়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ