১১:২২ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন যুবলীগ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সম্মেলন ও কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টুকের বাজার পাঠাগার হল রুমে ২য় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মুস্তাকুর রহমানকে সভাপতি ও রাসেল আহমদকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির তালিকা ঘোষণা করা হয়।
কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি সুবির চন্দ্র দে, সহসাধারণ সম্পাদক আবু বক্কর। এর আগে ১ম অধিবেশন সভায় ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ মদরিছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আলাউদ্দিন, যুগ্ম আহবায়ক আব্দুর রহমান ও রাসেল আহমদ, সদস্য তোফাজ্জল হোসেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হোসাইন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ইসলামপুর পুর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান জাফর মিয়া,সদস্য আব্দুল খালেক, ওয়ার্ড সহসভাপতি আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।