বিজ্ঞপ্তি
৩:৩৪ পূর্বাহ্ণ
আজাদ সভাপতি, পাপলু সেক্রেটারি ও লাহিন কোষাধ্যক্ষ
টিলাগড় ক্লাব’র নতুন কমিটি গঠন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার লীগের ক্লাব ঐতিহ্যবাহী ‘টিলাগড় ক্লাব’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ জুন) ক্লাবের উপদেষ্টাদের উপস্থিতিতে কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে সভাপতি, হিরক রঞ্জন দে পাপলুকে সাধারণ সম্পাদক, অধ্যাপক মো. লাহিন উদ্দিনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১২ সদস্যের আংশিক কার্যকরি কমিটি অনুমোদন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি এডভোকেট রঞ্জিত সরকার, সহ সভাপতি আলী হায়দার চৌধুরী বাবু, রুমি আহমদ, হাবিবুর রহমান ফয়সল, কবিরুল ইসলাম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আবদুল কাদির, আজাদুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম।
নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রদান করার জন্য বলা হয়।
কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত উপদেষ্টাদের সভায় সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
উপস্থিত ছিলেন- টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদের মোতওয়াল্লী অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শাপলাবাগ বহুমূখি উন্নয়ন সমিতির সভাপতি রোটাঃ আতাউর রহমান, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. ছমর উদ্দিন মানিক, পঞ্চায়েত কমিটির সদস্য আমিরুল ইসলাম মাসুক, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও পঞ্চায়েত কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, গোপালজিউড় আখড়া কমিটির সভাপতি ও পঞ্চায়েত কমিটির সহ সভাপতি এডভোকেট কংকন কুমার রায়, শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি ও পঞ্চায়েত কমিটির সদস্য মুহিবুর রহমান মুহিব, টিলাগড় ক্লাবের সাবেক সভাপতি ও পঞ্চায়েত কমিটির সদস্য সরওয়ার আহমদ।
এর আগে গত ২২ এপ্রিল সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে ক্লাবের উপদেষ্টাদের সভায় মেয়াদোত্তীর্ণ কার্যকরি কমিটি বিলুপ্ত করা হয়।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থার নিবন্ধিত প্রাচীনতম টিলাগড় ক্লাব ১৯৫৭ ইং সালে প্রতিষ্টা করা হয়।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জকিগঞ্জে র্যালী ও…
রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
গোলাপগঞ্জে প্রবাসীর জমি দ'খল করে রাস্তা নির্মাণের অভি'যোগ…
ডাচ বিনিয়োগকারীদের কৃষি ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের আহ্বান…
কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত
এনইইউবি বুলেটিন দ্বাদশ সংখ্যার মোড়ক উন্মোচন
বাণিজ্যমন্ত্রীর সাথে সিলেট ব্যবসায়ী সমিতির মতবিনিময়
কালেক্টরেট মার্কেটে তালাব'দ্ধ দোকান খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের
পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর আহবায়ক…
সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের গণ'মিছিল
সিলেট বিভাগের বিভিন্ন দাবি আদায়ে ডাকা জনসভার অনুমতি…
২৪ ঘণ্টায় হাম উপ'সর্গে ১১ জনের মৃ’.ত্যু
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ