শনিবার, সেপ্টেম্বর ৫, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
৩০ আগস্ট ২০ ২৪
৬:৩৭ অপরাহ্ণ

শুকনো খাবার নিয়ে নোয়াখালীতে শাবির শিক্ষার্থীরা

দেশের পূর্বাঞ্চলে বন্যাকবলিত স্থানে বন্যার্তদের সহযোগিতা ও ত্রাণ বিতরণের লক্ষ্যে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রহকৃত ত্রাণ নিয়ে বন্যাকবলিত নোয়াখালী জেলার দুর্গত এলাকায় অবস্থান করছেন শাবির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিলেট থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেন তাঁরা। এসব খাবার, ডাইপার, প্যাড ও প্রয়োজনীয় জিনিসপত্র শুক্রবার (৩০ই আগস্ট) বন্যা কবলিত স্থানে বিতরণ করা হবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।

তিনি বলেন, ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংগ্রহকৃত ফান্ড থেকে এক কার্গো ত্রাণ (শুকনা খাবার এবং কাপড়) ইতোমধ্যেই নোয়াখালী গিয়ে পৌঁছেছে।

এতে প্রায় ৩৫০ প্যাকেট শুকনা খাবার এবং ৫০ বস্তুা কাপড় পাঠানো হয়েছে। পাশাপাশি সবার কথা মাথায় রেখে আমরা ১০০০পিস ডায়াপার এবং ৬৫ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন পাঠিয়েছি।

শাবি থেকে ৩ জন স্বেচ্ছাসেবী ত্রাণ সামগ্রী নিয়ে বর্তমানে নোয়াখালী অবস্থান করছে। এই ত্রাণ স্থানীয় (দুর্গত এলাকার) স্বেচ্ছাসেবীদের নিয়ে শুক্রবার বিতরণ করা হবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ