রবিবার, মে ৩১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১২ এপ্রিল ২০ ২০
১:৩১ অপরাহ্ণ

করোনায় বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে এখন শীর্ষে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ মারা গেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে রেকর্ড ২ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২ হাজার জন।

এদিকে যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসে এপিসেন্টার হিসেবে পরিচিত নিউ ইয়র্কেও নতুন করে করোনা ভাইরাসে ৭৮৩ জন মারা গেছেন । নিউ ইয়র্কে প্রতিদিনই করোনা ভাইরাসে প্রায় সাত শতাধিক মানুষ প্রাণ হারাচ্ছেন। এ বিষয়ে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বলেছেন, এটা একটি অবিশ্বাস্য সংখ্যা। এটি অবিশ্বাস্য ক্ষতি এবং বেদনার। নিউ ইয়র্কে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

গত বছর ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ