৬:১৩ অপরাহ্ণ
বিজয় দিবসে ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবসে সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বীর শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় আলমপুর শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিন ইরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ছয়েফ খানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মো. আজম খান। বিশেষ অতিথির বক্তব রাখেন সাবেক মহিলা কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য আছমা বেগম।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুল জলিল ময়না, আব্দুল মান্নান, জুয়েল আহমদ, আব্দুস সালাম উজ্জ্বল, আপ্তাব মিয়া, রাসেল আহমদ, মোস্তাক খান, মইনুল ইসলাম, আব্দুস সামাদ, আলমগীর আলম, ফজলুল হক, আব্দুল মতিন চৌধুরী, ফয়ছল আহমদ, লক্ষণ কর, জয়নাল আহমদ ঝানু, বিনেশ কর দুলু, রিয়াজ উদ্দিন, শওকত আলী, এনামুর রহমান, জামাল উদ্দিন, আব্দুল আহাদ, শমসের আলী, পরেশ রবি দাস, সোহেল মিয়া, সালাম মিয়া, রোকন মোল্লা, শ্যামল সিংহ, আবু বকর, এ এইচ মানিক, খালেদ আহমদ, হিমেল কান্তি দে, সুজিত কুমার ঘোষ প্রমুখ।