বৃহস্পতিবার, এপ্রিল ৩০ , ২০ ২৬
ডেস্ক নিউজ ::
১৪ ফেব্রুয়ারী ২০ ২১
১১:৫৫ অপরাহ্ণ

বিএনপি নেতা শিপন গ্রেফতারের রাজু’র নিন্দা

দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম শিপন গ্রেফতারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিববাড়ি ইউনিট ছাত্রদলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, বরইকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু রায়হান রাজু।

তিনি এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জয়নুল ইসলাম শিপন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের আদর্শ লালন করে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সাহসীকতার সাথে রাজপথে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছেন। তার রাজনৈতিক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে আওয়ামীলীগ ষড়যন্তমূলক মামলায় দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। বিএনপি নেতা রাজু বলেন, বিএনপির নেতৃবৃন্দের প্রতি অমানবিক, অগণতান্ত্রিক আচরণ করে সিলেটে রাজনৈতিক সংস্কৃতিতে কলংকময় অধ্যায় রচনা করেছে। তিনি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা ও বানোয়াট’ আখ্যায়িত করে তা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ