৯:০ ০ অপরাহ্ণ
বিমানবন্দর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের মৌসুমী সবজি বিতরণ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের বিমানবন্দর থানার উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে মৌসুমী সবজি বিতরণ করা হয়েছে।
বিমানবন্দর থানার উদ্যোগে নগরীর ৫নং ওয়ার্ডে অসহায় দরিদ্র মানুষের মাঝে ভিন্ন জাতের মৌসুমী সবজির প্যাকেট তুলে দেয়া হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক মহামারী করোনার এই দুঃসময়ে হতদরিদ্র অসহায় মানুষের জীবন জীবিকা কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রচুর পরিমাণে শাক সবজি খেলে শরীরের রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়। ফলে করোনা মহামারী কাউকে খুব বেশী ভুগাতে পারেনা। কিন্তু অল্প আয়ের মানুষের সেই সাধ্য না থাকায় এ থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের সবার উচিত আশেপাশে ছড়িয়ে থাকা হতদরিদ্র মানুষের মাঝে সাধ্যমত মৌসুমী সবজি বিতরণ করা।
মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিমানবন্দর থানা সভাপতি বদরুজ্জামান ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠিত সবজি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড শ্রমিক নেতা আব্দুল কাদির, বাবুল আহমদ, রতন মিয়া, রাহাদ আহমদ ও বুরহান উদ্দিন প্রমূখ।