শুক্রবার, এপ্রিল ১৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১১ জুন ২০ ২৫
১১:২০ অপরাহ্ণ

‎---হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
‎কুরআনের খেদমত ও মানুষের সেবায় তালামীযে ইসলামিয়ার কর্মীদের নিয়োজিত থাকতে হবে

উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বলেন, কুরআনুল কারীমের খেদমতকারীগণ আল্লাহর কাছে প্রিয়তম।

যারা কুরআন শিখেছেন তারা সপ্তাহে অন্তত একবার হলেও রুটিনমাফিক কুরআনের খেদমতে করা প্রয়োজন। কেননা কুরআনের খেদমত করলে অন্তর প্রশান্ত হয়। রাসূলুল্লাহ (সা.) এর ওয়াসিলা নিয়ে মনের মাকসুদ আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ তা কবূল করবেন। সেজন্য তাঁর ওয়াসিলা নিয়ে আমরা দুআ করবো।

‎তিনি তালামীযে ইসলামিয়ার কর্মীদের উদ্দেশ্যে বলেন, বিগত কয়েক বছরে তালামীযে ইসলামিয়ার কেউ কোনো খারাপ কাজে জড়িত হয়েছেন বলে জানি না। তালামীযের কর্মীরা সবসময় মানুষের পাশে দাড়িয়েছে। রোহিঙ্গায় দুর্গম পাহাড় ডিঙ্গিয়ে কাঁধে বোঝা বহন করে সহযোগিতা করেছে, ফেনীর বন্যায় সহযোগিতা করেছে। আমরা তালামীয থেকে এই ধরণের মানবতার কাজ অব্যাহত রাখার আশা করছি।

এ সংগঠনের কর্মীদের ইলম চর্চা অব্যাহত রাখতে হবে। তাফসির, হাদীস ও ফিকহ চর্চায় আত্মনিয়োগ করতে হব। পাশাপাশি যুবসমাজকে নিয়ে কাজ করতে হবে, কেননা যুবসমাজ এদেশের বড় সম্পদ। তবে এক্ষেত্রে মুরব্বিদের অবহেলা করা যাবে না। তাদের জীবন থেকে অর্জিত নানা অভিজ্ঞতা রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে। ‎ ‎৯ ও ১০ জুন ২০২৫, সিলেটের জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আয়োজিত ২ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। ‎ ‎সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক কুতুব আল ফরহাদ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ রেদওয়ান হোসেন এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আবু সালেহ মুহাম্মদ কুতবুল আলম, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাসিক পরওয়ানা'র সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়'র সাবেক সভাপতি সাঈদ আহমদ চৌধুরী। ‎ ‎কর্মশালায় বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নজীর আহমদ হেলাল, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি কবির আহমদ, সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী রাব্বি রতন, সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক অজিউর রহমান আসাদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক জিল্লুর রহমান, সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক তৌরিছ আলী, সাবেক কেন্দ্রীয় সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফজল মোহাম্মদ ত্বহা। ‎ ‎আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় সহ অফিস সম্পাদক উবায়দুর রহমান শাহান, কেন্দ্রীয় সহ প্রশিক্ষণ সম্পাদক নাসির খান, সাবেক কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা শাহিদ আহমদ, কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম, ঢাকা মহানগর সভাপতি মোসলেহ উদ্দিন কাওছার, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া সভাপতি কাজী আহবাব দস্তগীর, সিলেট প্রাইভেট ইউনিভার্সিটি জোন সভাপতি আব্দুল আহাদ আকবর, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আরাফাত হোসাইন, সিলেট মহানগরীর সহ-সভাপতি আরিফ হোসাইন সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক মহসিন আহমদ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু সায়িদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সামায়ূন কবির প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ