রবিবার, মে ৩, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৮ এপ্রিল ২০ ২২
৪:২০ পূর্বাহ্ণ

তিতাসে বিএনপির আলোচনা সভা
জিয়া পরিবারের জনপ্রিয়তাকে সরকার ভীষণ ভয় পায়...ড.খন্দকার মারুফ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, বর্তমান সরকার জিয়া পরিবারের আকাশচুম্বী জনপ্রিয়তাকে ভীষণ ভয় পায়। তাই তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই পরিবারকে ধ্বংস করতে মরিয়া হয়ে উঠেছে,বেছে নিয়েছে মিথ্যা মামলার পথ। আ.লীগ যতো ষড়যন্ত্রই করুক না কেন, জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করা যাবে না। শহীদ জিয়ার নাম এই দেশের আপামোর জনগণের হৃদয়ে প্রোথিত হয়ে আছে। তিনি বলেন,বিএনপি-ভীতি সর্বদা আ.লীগকে তাড়িয়ে বেড়ায়। কারণ আ.লীগ যেখানে চরমভাবে ব্যর্থ, শহীদ জিয়া ও খালেদা জিয়া সেখানে সফল। ড.মারুফ হোসেন গত শনিবার কুমিল্লার তিতাস উপজেলায় বিএনপির অস্থায়ী কার্যালয় 'তিতাস ভবনে' ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃব্যে এইসব কথা বলেন।তিনি বলেন, সিণ্ডিকেটের কারণে দ্রব্যমূল্য এখন মানুষের ক্র‍য়ক্ষমতার বাইরে।সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দূর্বিষহ।পবিত্র সিয়াম সাধনার মাসে অবর্ণনীয় কষ্ট করছে। এই সরকার জনগণের নির্বাচিত নয়,গভীর রাতের ভোট ডাকাতির সরকার। তাই দেশের মানুষের প্রতি তাদের কোন দায়-দায়িত্ব নেই, দয়ামায়া নেই। ড.খন্দকার মারুফ বলেন, গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার,আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে দেশে গণতান্ত্রিক সরকার প্রয়োজন। জনগণের সরকার ছাড়া দেশে শান্তি ফিরে আসবে না।বিএনপিসহ গণতন্ত্রমনা সকল রাজনৈতিক দলকে সুসংগঠিত হয়ে জনগণকে নিয়ে গণ-অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার ও গণতন্ত্র বিনাশকারী আ.লীগ সরকারকে বিদায় করতে হবে।তিনি দেশ রক্ষা ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহবান জানান।তিতাস উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী আলী হোসেন মোল্লার সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন,কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.ওসমান গণি ভূঁইয়া,হোমনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম জহুর,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আজিজুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক মহিদ্দিন মোল্লা,সহ-সভাপতি মো.আক্তারুজ্জামান,মো.এমদাদ হোসেন আকন্দ,মো.মাহবুব সরকার,মেহেদী হাসান সেলিম, মো.হেলাল ভূইয়া, আবুল হোসেন বুলবুল,রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন মুন্সী ,তোফায়েল হোসেন খান,সাংগঠনিক সম্পাদক মো.জহিরুল ইসলাম (যাদু), কবির হোসেন সেন্টু,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কবির হোসেন,উপদেষ্টা আক্তার ব্যাপারী, বিশিষ্ট ব্যাংকার মকবুল হোসেন,কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মনির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো.আলী হাসান মোল্লা,সাংগঠনিক সম্পাদক অহিদ উল্লাহ, সাতানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল করিম সওদাগর, জগতপুর ইউনিয়ন বিএনপি নেতা মুন্সী আমিরুল ইসলাম মানিক,সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন আনু ভূঁইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক মো.ছাবিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আলমগীরর হোসেন, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.ফরিদ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস ছালাম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো.জাহাঙ্গীর আলম,নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম হানিফ,সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাদির মোলার, সাধারণ সম্পাদক মনিরুল হক মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো.আলী হোসেন,মজিদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো.সাইদুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কাসেম ভূঁইয়া বাবুল,সহ-সভাপতি মনিরুল হক মনু মেম্বার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু,যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার,মো.শামীম আহমেদ, সাইমুল আখন্দ,সদস্য নূরে আলম সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক ভূইয়া,সদস্য সচিব মো.ইসমাইল হোসাইন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আদিলুর রহমান ভূইয়া আদিল,সদস্য সচিব মো.রুবেল মিয়া,যুগ্ম আহবায়ক মো.আজিজ ফকির,মহিলা দলের সভাপতি রুবি ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি মাঈনুদ্দিন খসরু,সাধারণ সম্পাদক মো.সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.মফিজুল ইসলাম বশির,আল আমিন হক বাবু,জালাল উদ্দিন মুন্সী, রহমত উল্লাহ রাতুল নবীন দলের সভাপতি জুয়েল খান প্রমুখ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ