শুক্রবার, মে ১, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
২৪ সেপ্টেম্বর ২০ ২১
২:৫৭ পূর্বাহ্ণ

৩জনকে আটকের পর ছেড়ে দিল পুলিশ
বিশ্বনাথে ছাত্রলীগের ঝাড়ু মিছিলে পুলিশের লাটিচার্জ

গত ২০ সেপ্টেম্বর সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ও রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে জামাত, বিএনপি, মাদকাশক্ত, চুর, বাটপার ও অছাত্রদের দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধায় রামপাশা ইউপি ছাত্রলীগের অপর গ্রুপ ঝাড়ু মিছিল করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ছাত্রলীগের উপর লাটিচার্জ করে ৩জনকে আটকের পর ছেড়ে দেয়া হয়। আটককৃতরা হলেন, রামপাশা ইউপি ছাত্রলীহের সাবেক সভাপতি আরব শাহ, ছাত্রলীগ নেতা আব্দুল বাছিত অপু ও রনি। এ ঘটনায় উপজেলা জুড়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে মারমুখি অবস্থান বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন ব্যবসায়ি ও সাধারণ মানুষর। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ি সংঘর্ষ।

প্রসঙ্গ, গত ২০ সেপ্টেম্বর উপজেলার দশঘর ও রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের নব গঠিত কমিটি অনুমোদন করেন, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাপ্পু সারর্থী দাস পাপ্পু ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইন। কমিটিতে জামাত, বিএনপি, মাদকাশক্ত, অছাত্র ও চোর বাটপারদের স্থান দেয়া হয়েছে। এমন কি ছাত্রলীগের গঠনতন্ত্র উপেক্ষা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এবং কোন প্রকার কাউন্সিল না করে, উপজেলা ছাত্রলীগের কমিটিকে না জানিয়ে একান্ত গোপনে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এর একক সিদ্ধান্তে দশঘর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে থানার ওসি গাজী আতাউর রহমান জানান, কাউকে গ্রেফতার নয় পরিস্থিতি মোকাবেলায় একটি পক্ষকে সরিয়ে নেয়া হয়েছে। সংঘর্স এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ