১২:০ ০ পূর্বাহ্ণ
বিশ্বনাথে প্রার্থীতা ফিরে পেয়ে গণসংযোগে মেয়র প্রার্থী তালুকদার ফয়জুল ইসলাম
মহামান্য হাইকোর্টে রিট করে বৈধতা ফিরে পেয়ে বিশাল গণসংযোগ করেছেন বিশ্বনাথ পৌর আল-ইসলার সভাপতি তালুকদার মো: ফয়জুল ইসলাম। আগামি ২রা নভেম্বর বিশ্বনাথ পৌরসভা নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে গত ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিল করে বিশ্বনাথ নির্বাচন কমিশিন।
মনোনয়ন দাখিল করেন আল-ইসলাহ মনোনীত সভাপতি তালুকদার মো: ফয়জুল ইসলাম। মনোনয়পত্রের হলফনামার স্বাক্ষর না করায় গত ১০ অক্টোবর ফয়জুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটানিং অফিসার। পরে ফয়জুল ইসলাম গত ২০অক্টোবর মহামান্য হাইকোটে আফিল করলে আজ রবিবার দুপুরে মনোনয়নপত্রটি বৈর্ধ ঘোষনা করেন।
আর এই রায়ের পর দলীয় নেতাকর্মিদের নিয়ে রবিবার বিকেলে বিশাল এক গণসংযোগ করেন তারা। তিনি আগামি কাল সোমবার প্রর্তীক পবেন এবং রিতিমত দলীয় ভাবে প্রচাররনা চালিয়ে যাবেন। গণসংযোগে উপস্থিত ছিলেন পৌরসভা ও উপজেলার নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।