৩:৪৮ অপরাহ্ণ
তাজ উদ্দিন মাসুমের মাতার মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমদাদ চৌধুরী
মহানগর জাসাসের সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন মাসুমের মাতার ইন্তেকালে শোকাহত পরিবারের পাশে দাড়িঁয়েছেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। তিনি তাজ উদ্দিন মাসুমের শিবগঞ্জ সোনারপাড়াস্থ বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এসময় মরহুমার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এসময় তাজ উদ্দিন মাসুমের পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। উল্লেখ্য- গত ১৯ জানুয়ারী তাজ উদ্দিন মাসুমের গর্ভধারিনি মা ইন্তেকাল করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল আহমদ মুর্শেদ, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, সমবায় সম্পাদক মামুনুর রহমান মামুন, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।