৯:৩৬ অপরাহ্ণ
ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে সাহেবের বাজারে বিক্ষোভ মিছিল
সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকাবাসীর উদ্যোগে ফিলিস্তিনের নিরীহ মানুষের উপর ইসরাইলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের সভাপতি জসিম উদ্দিন, পরিচালক জুনেদ আহমদ, নজরুল ইসলাম, উছতার আলী, আব্দুল বাছিত, সাংবাদিক ইদ্রিছ আলী, শফিকুর রহমান ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে শুক্রবার বিকেলে সাহেবের বাজার ঈদগা কমিটির সভাপতি মেম্বার ইলিয়াছ আলীর সভাপতিত্বে সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের পরিচালক ইমরান আলী তালুকদার ও আব্দুস সালাম এর পরিচালনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন - সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ও এয়ারপোর্ট থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. ইকলাল আহমদ, অ্যাডভোকেট খোরশেদ আলম,গোধূলি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো.নুরুল আমিন, খাদিমনগর ইউনিয়নের ৭নং মেম্বার আনছার আলী, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুর রহমান,ছাত্রনেতা আব্দুর রহিম, সাইফুল ইসলাম, মিছিলে এলাকার সর্বস্তরের মানুষ একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামীয়া এয়ারপোর্ট শাখা, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা,ইয়াং সোসাইটি ক্লাব, সাহেবের বাজার আইডিয়াল ইসলামী যুব পরিষদ, প্রত্যাশা যুব কল্যাণ পরিষদ, খাদিম চা বাগান একতা যুবসংঘ। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে দোয়া পরিচালনা করেন সাহেবের বাজার দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা শামছুর রহমান, এ সময় উপস্থিত ছিলেন - হিফজ শাখার প্রধান শিক্ষক হাফিজ আব্দুর রব, যুব সংগঠন ইমাম উদ্দিন, নুরুল ইসলাম, ফতেহগড় জামে মসজিদের ইমাম শাহেদ আহমদ,শিক্ষক আল আমীন, ফয়জুর রহমান, ব্যবসায়ী আরব আলী, মো.ইমাম উদ্দিন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা সাংগঠনিক সম্পাদক রফিক মিয়া, অর্থ সম্পাদক আব্দুল মালিক, তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল আজিজ, প্রচার সম্পাদক সাইদুর রহমান, সদস্য সাহেদ আহমদ, আব্দুল মুতলিব, সাইফুল আলম, আব্দুস শহীদ, সাহাবুদ্দীন, আব্দুল মুকিত, মাছুম আহমদ, মানবসেবা সমাজকল্যাণ পরিষদের সভাপতি সালাহ উদ্দীন ইমরান, ব্যবসায়ী আলাল উদ্দিন, ফরিংউরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, ফরিংউরা মসজিদে আক্বসার ইমাম হাফিজ মাওলানা শরিফ উদ্দিন, হাফিজ মাওলানা আব্দুল মুমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম আজাদ, কামরান আলী, মোয়াজ্জেম হোসেন, আব্দুল খালিক,শামিম আহমদ,নয়ন, ইমান আলী,সাইদুর রহমান, বাংলাদেশ তালামীযে ইসলামীয়া এয়ারপোর্ট থানা শাখার সভাপতি আব্দুস সালাম, সহ- সভাপতি লাহিন আহমদ, সাধারণ সম্পাদক করিম আহমদ, সহ -সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ইমরান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, প্রশিক্ষক সম্পাদক জিয়াউর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মিজানুর রহমান, ইয়াং সোসাইটি ক্লাবের সদস্য সাইফুল আলম, দিলোয়ার হোসেন, আব্দুস শহীদ, সাদিকুর রহমান, হাসানুল হক, জুনাইদ আহমদ, কাওছার আহমদ, শাকিল আহমদ, আলী হোসেন, আইডিয়াল ইসলামী যুব পরিষদের সদস্য মো. আবুল কালাম, হেলাল আহমদ, আব্দুর রহিম, আফছান আহমদ, সাহেদ আহমদ, কয়েছ আহমদ, হাবিবুর রহমান, প্রত্যাশা যুব কল্যাণ পরিষদের সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক তাপস নায়েক, বুড়জান চা বাগান জামে মসজিদের মোতাওয়াল্লী শাহজাহান মিয়া, খাদিম চা বাগান একতা যুব সংঘের সভাপতি হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক রাসেল আহমদ। সমাবেশে বক্তরা বলেন,ইসরাইলীদের বর্বর হামলায় অসহায় ফিলিস্তিনিরা সাধারন নাগরিকদের হত্যা ও নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল যেভাবে ফিলিস্তিনিদের সাধারণ মানুষকে মারছে তা কোনোভাবেই কাম্য নয়।