৩:৩৯ পূর্বাহ্ণ
পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ একটি মহৎ কাজ: কাউন্সিলর কয়েস লোদী
হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, পবিত্র রমজান মাসে সমাজের দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ একটি মহৎ কাজ। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশন আজকে অসহায়দের পাশে এসে দাড়িয়েছে এটা অত্যান্ত প্রসংশনীয়।
দুস্থ অসহায় মানুষের কল্যানে সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হাবে। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের সভাপতি ওমর মাহবুবের সভপতিত্বে ও সালাউদ্দিন শাকেরের পরিচালনায় (মঙ্গলবার ২৭ এপ্রিল) বাদ আসর নগরীর হাউজিং এস্টেট ১নং লেনে এ ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আফছার উদ্দিন ওয়েছ, আশরাফ গাজী, হাউজিং এস্টেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটন, এজাজ আহমদ সাকি, সাঈদ চৌধুরী, আবিদ আহমদ রফি, ইমরান গাজী, মেরাজ চৌধুরী, জাহিদ হাসান পাবেল, মাকিন আহমদ, মো. নওফেল চৌধুরী, নিশাত কাজী, শাওন আহমদ, সাইফুল ইসলাম, আমিন হক, নাজমুল হাসান তওহীদ, তাহসিন, মুনতাসীর, আদনান আহমদ ছুফি, মুহিত আব্দুল্লাহ, মইনুল, সাদমান, হাসনাত, রাহিফ, ইফতি, রুহিত, জাওয়াদ, আরকান, ইশান প্রমুখ।