শুক্রবার, মে ১, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
২৪ মার্চ ২০ ২১
৩:১৬ অপরাহ্ণ

স্ত্রীসহ করোনা আক্রান্ত খন্দকার মুক্তাদিরের রোগমুক্তি কামনা হাকিম চৌধুরী'র

স্ত্রীসহ করোনা আক্রান্ত খন্দকার মুক্তাদিরের রোগমুক্তি কামনা করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির আইকন সিলেট বাসীর অন্যতম স্বপ্নদ্রষ্টা আমাদের আশার বাতিঘর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রবীন এই রাজনৈতিক নেতা করোনায় আক্রান্ত হওয়ায় আমরা বিএনপি পরিবার দারুণভাবে মর্মাহত।

তিনি করোনা মোকাবিলায় সিলেট বাসীর জন্য একের পর এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে সেবা দিয়ে চলেছেন। আমরা আশা করি তিনি আল্লাহর অশেষ রহমতে সিলেট তথা দেশবাসীর দোয়ায় দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং বরাবরের মতো সিলেট বাসীর জন্য কাজ করে যাবেন।

উল্লেখ্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা করোনাভাইরাসের টিকাও নিয়েছিলেন।

গত সোমবার (২২ মার্চ) নমুনা পরীক্ষার ফলাফলে খন্দকার মুক্তাদিরের করোনা পজেটিভ আসে। এর দুইদিন আগে করোনা পরীক্ষায় তার স্ত্রীরও করোনা শনাক্ত হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ