২:৩৭ অপরাহ্ণ
দলের গ্রীন সিগন্যাল পেয়ে নির্বাচনী এলাকায় আসছেন জাপা নেতা আতিক
দক্ষিণ সুরমা ৩ আসনে দলের গ্রীন সিগন্যাল পেয়ে জাপা চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন মো: এরশাদ এর একনিষ্ট কর্মী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক শুক্রবার জন্মভূমির টানে নির্বাচনী এলাকায় আসছেন। শুক্রবার তিনি বিভিন্ন স্থরের মানুষের সাথে কুশল বিনিময় করবেন।
আতিক সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার জাহানপুর গ্রামের ব্রিটিশ আমলের মরহুম ডিএসপি বজলুর রহমান এর পুত্র। আতিক ইতিপূর্বে দক্ষিণ সুরমা ৩ আসনে ১ বার নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করলেও পরবর্তী সময় জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দক্ষিণ সুরমায় নির্বাচন করেন। জতীয় রাজনীতির পরিচিত মুখ আতিক গেল নির্বাচনে হবিগঞ্জ এলাকায় নির্বাচন করলেও এবার জন্মভূমির টানে তার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুরমাবাসীর দাবির প্রেক্ষিতে অবহেলিত এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে চান।
উল্লেখ্য সিলেটের মোগলাবাজারে আতিক গোল্ড কাপ টুর্ণামেন্ট দিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সিলেট বাসীর মান মর্যাদা সমোন্নত করেছেন। এ গোল্ড কাপের মধ্য দিয়ে তার পরিচিতি সমাজের সকল স্তরের মানুষের কাছে।