সোমবার, এপ্রিল ২৭, ২০ ২৬
- বিজ্ঞপ্তি
১৭ ডিসেম্বর ২০ ২১
১:৩২ পূর্বাহ্ণ

সিলেটে সমকাল সুহৃদের উদ্যোগে বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের বিজয়ের সূবর্ণজয়ন্তী উদযাপন করেছে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট। সূবর্ণজয়ন্তীর ঐতিহাসিক দিনে সুহৃদ সমাবেশ কৃতজ্ঞচিত্তে জাতির সূর্যসন্তানদের স্মরণ করেছে। সকালে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করে সমকাল সুহৃদ সমাবেশ, সিলেট।

দুপুরে সূবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে যোগ দেন সুহৃদরা। সমকাল সিলেট ব্যুরোতে সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি সুব্রত বসুর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ।

সুহৃদ সমাবেশ সিলেটের সাধারণ সম্পাদক সজীব চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী ও ফয়সল আহমদ বাবলু, স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী এবং মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব সাইদুর রহমান। স্বাগত বক্তব্য দেন সুহৃদ সমাবেশের সহ-সভাপতি তমালিকা দত্ত। প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ বলেন, একাত্তরে হাজার বছরের শ্রেষ্ট বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো শহীদের রক্তে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে আত্মনিয়োগ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন হচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ এখন অন্যতম সফল রাষ্ট্র। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে লালন করে অসাম্প্রদায়িক দেশ গঠনে নতুন প্রজন্মকে সন্ত্রাস, মৌলবাদ ও জঙ্গিবাদ নির্মুলে অগ্রণী ভূমিকা রাখতে হবে। উৎসবমুখর পরিবেশে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কারের ক্রেস্ট, সনদ ও ফুল তুলে দেন। সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন দেবজিৎ বসু। এছাড়া অর্ণব দে দ্বিতীয় ও শ্রেয়সী রানী দেবী তৃতীয় হয়েছেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুভেচ্ছা সনদ পেয়েছেন তৃষাণ দেব প্রয়াস, অন্বেষা প চৌধুরী অর্পা, অহনা চৌধুরী, অর্ণব সরকার, রূপম মল্লিক ও হাবিব ইসলাম।

আলোচনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র করেসপনডেন্ট মো. নাসির উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল সিলেট সানের নিউজ প্রেজেন্টার জহুরা ইসলাম নাজনীন, সমকাল সুহৃদ সমাবেশ, সিলেটের সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাস, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান মঞ্জু, প্রচার সম্পাদক প্রহর দাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায়, পাঠচক্র সম্পাদক শর্মিলা দাশ পুরকায়স্থ, দেবপ্রিয়া দাশ পুরকায়স্থ, দীপ্ত দত্ত, অয়ন্তিকা চৌধুরী, সায়ন্তিকা চৌধুরী, মুনিরা রহমানী মাহা, আহমদ আব্দুল্লাহ সিনদীদ, আহমদ আদিলা তোবা, শেখ সাইফুল ইসলাম সাইফ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সকালে সভাপতি সুব্রত বসুর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সুজিত দাশ, সহ-সভাপতি তমালিকা দত্ত, সাধারণ সম্পাদক সজীব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক তন্বী দাস, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান মঞ্জু, প্রচার সম্পাদক প্রহর দাশ, পরিবেশ বিষয়ক সম্পাদক জয়ত্রী রায়, দীপ্ত দত্ত, মুনিরা রহমানী মাহা প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ