বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১৬ মে ২০ ২৪
১১:১৯ অপরাহ্ণ

তিতাসের মজিদপুর হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে মারামারি হট্টগোল

কুমিল্লার তিতাসের মজিদপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য পদের নির্বাচনে মারামারি হট্টগোলের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করা হয়েছে।

১৬ মে বৃহস্পতিবার উপজেলার মজিদপুর হাইস্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কেন্দ্রের গেইটের সামনে জাল ভোট প্রদান কারিদের আনাগোনার প্রতিবাদ করতে গিয়ে বেলা সাড়ে ১১টার দিকে দূর্বৃত্তের হামলায় শাকিল নামে এক যুবক আহত হয়েছে।

এসময় আগত নারী পুরুষ বয়স্ক ভোটাররা আতংকে ছুটাছুটি শুরু করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কয়েকজন নারী জাল ভোট দিতে এসে এজেন্টদের হাতে ধরা পরলে পুলিশ তাদেরকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে দেন।

এখানে সদস্য, দাতা ও সংরক্ষিত সহ শিক্ষক প্রতিনিধি রয়েছে ১০ জন, ভোটার সংখ্যা ৪৪৫ জন।

প্রিজাইডিং অফিসার ছিলেন একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার।

কেন্দ্র পরিদর্শন করেন এসিল্যান্ড আশিকুর রহমান ও মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার।

ভোট গননা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার সারজিনা আক্তার। নির্বাচিতরা হলেন,দাতা সদস্য মনসুর বিন মাহবুব শিকদার।

সংরক্ষিত মহিলা সদস্য তাছলিমা আক্তার। সাধারণ সদস্যরা হলেন, গিয়াসউদ্দিন, জালাল উদ্দিন, জসিম উদ্দিন ও আ,ফ,ম জীমল হোসেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ