১০ :০ ৩ অপরাহ্ণ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের মহানায়ক: খন্দকার মুক্তাদির
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, "জিয়াউর রহমানই বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের মহানায়ক ছিলেন"। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে ৬ সেপ্টেম্বর সোমবার 'ছবির গল্প' সিলেট থেকে প্রকাশিত স্বাধীনতা' শীর্ষক স্মারক পত্রিকার মোড়ক উন্মোচন উপলক্ষে নগরির একটি অভিজাত পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, মেজর জিয়াই স্বাধীনতার ঘোষনা দিয়ে গোটা জাতিকে অনুপ্রাণিত করেছিলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। অর্থাৎ একটা অন্ধকার সময়ে আশার আলো দেখিয়েছিলেন জিয়াউর রহমান।তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে সকল ঘৃন্য মিথ্যাচারের বিষবাষ্পের বিরুদ্ধে দেশের তরুন সমাজকে সচেতন করতে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের উপর নিরপেক্ষ গবেষনার পাশাপাশি ডিজিটাল ও প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট এবং পাবলিকেশন্স এর মাধ্যমে সর্বত্র সত্য ছড়িয়ে দেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি 'স্বাধীনতা' শীর্ষক স্মারক পত্রিকার ব্যাপক প্রচার ও সফলতা কামনা করেন।
'স্বাধীনতা' শীর্ষক স্মারক পত্রিকার প্রকাশক, দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ-এর সভাপতিত্বে এবং ছবির গল্প সিলেট এর সমন্বয়ক অলি চৌধুরী ও নির্বাহী সম্পাদক মোঃ এলিন শেখ-এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও ছবির গল্পের উপদেষ্টা এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস(ভার্চ্যুয়াল) , সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী রাজশাহী বিভাগীয় মিডিয়া কমিটির আহবায়ক ও ছবির গল্পের উপদেষ্টা আতিকুর রহমান রুমন(ভার্চ্যুয়াল), মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব,সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, জেলা যুবদলের সিনিয়র সদস্য আশরাফ উদ্দিন ফরহাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল,স্মারক পত্রিকার সম্পাদক ডাঃ আহমেদ মোস্তফা নোমান, ছবির গল্প পাবনার উপদেষ্টা হাসাদুল ইসলাম হিরা, মহানগর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল,ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল কাদির জিলা, ফেঞ্চুগঞ্জ ৪নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন চেয়ারম্যান ও ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহমদ জিলু,সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রজব আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরান হোসেন হেলাল,স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ১ম সহসভাপতি আব্দুল করিম জোনাক,মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক আব্দুস সালাম টিপু, সহসভাপতি আব্দুল হাসিব, কামরান আহমদ,অস্ট্রেলিয়া জাসাসের সাধারণ সম্পাদক ও ছবির গল্প অস্ট্রেলিয়া সমন্বয়ক মোহাম্মদ জুমান হোসেন(ভার্চ্যুয়াল),পাবনা জেলা যুবদলের দফতর সম্পাদক আব্দুর রায়হান নয়ন, ছবির গল্পের প্রতিষ্ঠাকালীন সদস্য তাইজুল ইসলাম, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, ২৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা,মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম,জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম,যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, যুগ্ম সম্পাদক খায়রুল ইসলাম দোয়েল, নবিবুর রহমান মুহিব, আফজল আহমদ চৌধুরী,সাদ্দাম হোসেন, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলী আব্বাস তালুকদার, সাবেক মহানগর ছাত্রদলের সদস্য আরিফুর রহমান, ১৫নং ওয়ার্ড যুবদলের সদস্য দেলোয়ার হোসেন, সোহাগ তালুকদার,স্বেচ্ছাসেবক দলনেতা মারুফ আহমদ অনিক, সুবেল আহমদ, জেলা ছাত্রদল সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,রেদোয়ান আহমদ, ছবির গল্প পাবনার সদস্য কাজী তানভীর ইসলাম হৃদয়, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক একরামুল হক তালুকদার, শামীম আহমেদ, আমিনুল ইসলাম, জকিগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব রাজু আহমদ প্রমূখ।